চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি চিকিৎসক দেশে ফিরলেই বোর্ডের সঙ্গে তামিমের বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে খেলায় ফেরার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে ওয়ানডে অধিনায়কের সত্যিকার অর্থেই ফেরার পথে রয়েছে অনেক যদি-কিন্তু’র হিসাব। সামনের এশিয়া কাপ, বিশ্বকাপের মতো আসরে কতটুকু ফিট থাকবেন টাইগার ওপেনার, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।

পিঠের ব্যথার চিকিৎসা নিতে ইংল্যান্ডে যাওয়ার আগে তামিম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে।

সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন তামিম। ব্যথা প্রশমনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের শরীরে পুশ করা হয় দুটি ইনজেকশন। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সামনের ব্যস্ত সূচির ধকল তামিম কতটা নিতে পারবেন, সেটি নির্ভর করছে মেডিকেল বিভাগের রিপোর্টের উপর।

তামিম ফিরলেও লন্ডন থেকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশে আসবেন আরও দু’দিন পর। তারপর তাকে নিয়েই তামিমের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চান বিসিবি পরিচালক জালাল ইউনুস।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘মাত্রই তো তামিম ফিরল। তার সঙ্গে কয়েকদিন পরই বসব। দেবাশীষ চৌধুরী ৩ তারিখ দেশে ফিরবেন। তারপর আমরা বসব।’

আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা অবসর ঘোষণার পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নাটকীয়ভাবে ফিরে আসেন তামিম। তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য দেড় মাসের ছুটি দেয়া হয় ক্রিকেট বোর্ড থেকে।

Reneta

ছুটি কাটাতে প্রথমে পরিবারের সঙ্গে দুবাই যান ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রাহক। সেখান থেকে ২৫ জুলাই যান লন্ডনে। বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে তার সঙ্গে যোগ দেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসাতামিম ইকবালবিসিবিবৈঠকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT