চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল নিয়ে বেশিকিছু ভাবছেন না তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ক্যাপ পরা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে এবারসহ মোট তৃতীয়বার ফাইনালে খেলবেন তামিম ইকবাল। আগের দুবারই চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৯ আসলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর গতবছর ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছেন। এবারও তার নেতৃত্বে ফাইনালে খেলবে বরিশাল। শিরোপামঞ্চে নামার আগে তামিম জানালেন, শান্ত থাকার কথা। বললেন, ফাইনাল নিয়ে বেশিকিছু ভাবছেন না।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে এবারের আসরের ফাইনাল। শিরোপা মঞ্চে চিটাগং কিংসের বিপক্ষে নামবে গতবারের চ্যাম্পিয়ন বরিশাল। আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে দলটি। শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম। জানালেন এবারও শিরোপা জিততে চান।

‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাই ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এরআগে দুবার আমার হয়েছে। কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশিকিছু ভাবি না।’

Banglabid

‘আশা করি কালকের দিনটাও এরকমই যাক। আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেকবেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর যদি চাপ সরাতে না পারেন, তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’

আসরে তারকাসমৃদ্ধ দল বরিশাল। জাতীয় দলের আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়ের মতো ক্রিকেটার। বিদেশিদের মধ্যে আছেন ডেভিড মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবীর মতো তারকারা।

ফাইনালের আগে নিউজিল্যান্ড তারকা জেমস নিশামকেও দলে নিয়েছে দলটি। জাহানদাদ খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদিরা দলটির হয়ে এবারের আসরে খেলেছেন। দলের এমন সাফল্যে ক্রিকেটারদের অভিজ্ঞতাকে মূলমন্ত্র বলছেন তামিম।

Reneta

‘আমাদের দলের ক্রিকেটাররা বেশ অভিজ্ঞ। ভিন্ন ভিন্ন চাপ তারা বিভিন্ন সময়ে মোকাবেলা করেছে। ওগুলোকে অনেক সময় পার করেছে, অনেক সময়ে ফেল করেছে, আবার চেষ্টা করে হয়ত পেরেছে। অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার। এছাড়া আমাদের দলে যারা খেলছে ওদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে ভেরি রিল্যাক্স কালচার। আমরা কোনকিছুই সীমার বাইরে করি না, জিতলেও না, হারলেও না।’

‘সবসময় আমাদের ক্রিকেটারদের একটা কথাই বলি, এই টুর্নামেন্টে যেটাই হোক না কেনো, আমরা জিতি বা হারি, আমাদের দলে একটা জিনিস গ্যারান্টেড। সেটা হচ্ছে ক্রিকেটারদের উপর সম্মান। এটা গ্যারান্টেড, অন্যকিছু না। আমরা চ্যাম্পিয়ন হতে পারি, নাও হতে পারি, প্রথম রাউন্ডেই বাদ যেতে পারি, তবে একটা জিনিস গ্যারান্টেড, এটা হচ্ছে সম্মান। পারফরম্যান্সের কারণে আপনাকে খুব বেশি ভালোবাসা দেয়া হবে না, আবার খারাপ খেলার কারণে খারাপ ব্যবহার করা হবে না। মনে করি এটাই আমদের উন্নতির কারণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংতামিমফাইনালবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যত উজ্জ্বল

পরবর্তী

আন্দোলনরত ভোরের কাগজ এর সাংবাদিক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ডিআরইউ’র

পরবর্তী
ডিআরইউ এর প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ, আন্দোলনরত ভোরের কাগজের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনরত ভোরের কাগজ এর সাংবাদিক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ডিআরইউ’র

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT