চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের ব্যাটে ঝড়ো রানের পর জিতেছে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে জয় পেয়েছে চট্টগ্রাম। সাবেক অধিনায়ক তামিম ইকবালের রানে ফেরার ম্যাচে ১২ রানে সিলেটের বিপক্ষে জিতেছে চট্টগ্রাম। প্রথম জয়ের দেখা পেল ইয়াসির আলী চৌধুরী রাব্বির দল।

সিলেট একাডেমি গ্রাউন্ডে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক মাহফুজুর রাব্বি। ব্যাটে নেমে ঝড় শুরু করেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তার ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কার মার। অপর ওপেনার মাহমুদুল হাসান জয়ের থেকে আসে ২৯ রান।

চট্টগ্রামের উইকেটকিপার-ব্যাটার সাব্বির শিকদারের থেকে আসে ১৫ রান। দলটির অন্যকোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে না পারায় নির্ধারিত হওয়া খেলার ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে তোলে চট্টগ্রাম। সিলেট পেসার খালেদ আহমেদ নেন ৪ উইকেট। ২টি উইকেট পান তোফায়েল আহমেদ।

জবাবে সিলেট ওপেনার তৌফিক খান তুষার ঝড় তোলেন। উইকেটকিপার-ব্যাটার ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ৭টি চার এবং ৬টি ছক্কার মার। এরপরও হার এড়াতে পারেনি সিলেট।

চট্টগ্রামের হাসান মুরাদ ও নাঈম হাসান ৩টি করে উইকেট নেন। আহমেদ শরিফের ২টি উইকেটের পর ফাহাদ হোসেন ও ইফরান হোসেন নিয়েছেন একটি করে উইকেট। প্রথম জয়ের পর টেবিলের পাঁচে উঠে এসেছে চট্টগ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতামিমতৌফিকনাঈমমুরাদলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

আগস্ট ৭, ২০২৬

বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, বাড়তি দামে পোলাওয়ের চাল

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬

কেন রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে এসেছে

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT