ক্রিকেট

তামিম এবার বরিশালে

তামিম বরিশালে পৌঁছেছেন, দুই ক্রিকেটার হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল ও একজন কর্মকর্তার মধ্যে শুভেচ্ছা বিনিময় ও হাত মেলানো, বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

দুই মৌসুম খেলার পর বরিশাল ছেড়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার এবার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। দুটি ফ্র্যাঞ্চাইজি এরইমধ্যে আইকন ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছে।

শনিবার চট্টগ্রামে তামিমের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতায় ছিলেন বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান। ফরচুন বরিশালের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তামিমের সঙ্গে চুক্তির বিষয়টি জানানো হয়েছে।

বিষয়:তামিম ইকবাল বরিশাল বিপিএল-২০২৪ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…