বিনোদন

২ হাজার কোটির আন্তর্জাতিক মাদক কারবারের ‘মাস্টারমাইন্ড’ তামিল প্রযোজক?

অভিযুক্তরা মুখোশ পরে ছবি তোলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তি মুখোশ পরে একটি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে বড় বড় প্যাকেট রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মাদক কারবারের পর্দা ফাঁস করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক তৈরির অন্যতম উপাদান সিউডোফেড্রিন। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রায় দুই হাজার কোটির এই আন্তর্জাতিক মাদক পাচারের কারবারের ‘মাস্টারমাইন্ড’ তামিল সিনেমার এক প্রযোজক।

কে এই প্রযোজক, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও এনসিবি-র অভিযানের খবর পাওয়ার পর থেকেই নাকি লাপাত্তা তিনি।

সাধারণত সর্দি-কাশির ওষুধ তৈরির উপাদান হিসেবে সিউডোফেড্রিন ব্যবহার করা হয়। এর ব্যবহারের উপর কড়া নিয়মও রয়েছে। কিন্তু এই উপাদানে ক্যাফেইন মিশিয়ে মাদকদ্রব্য তৈরি করা হয়।

অস্ট্রেলিয়া পুলিশ ও নিউজিল্যান্ডের কাস্টমস ডিপার্টমেন্টের কাছ থেকে এর খবর পায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে যৌথভাবে তদন্তের জন্য একটি টিম তৈরি করে এনসিবি।

আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সূত্রে খবর পেয়ে পশ্চিম দিল্লির গোডাউনে হানা দেয় দিল্লি পুলিশ ও এনসিবি টিম। সেখান থেকে ৫০ কেজি সিউডোফেড্রিন উদ্ধার হয়। এই সূত্র ধরেই তামিল প্রযোজকের সন্ধান পায় পুলিশ ও এনসিবি টিম। আপাতত তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বিষয়:মাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…