চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নয়, যেন জীবন দেখছি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
একজন বৃদ্ধ ব্যক্তি অন্য একজনের সাথে কথা বলছেন, অন্যরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক দিন ধরে সিনেমাটা দেখবার ইচ্ছে ছিল। কিন্তু যখন এই সিনেমার কথা জানতে পেরেছিলাম, কোনো প্রেক্ষাগৃহে তখন ছিল না এটি। ফলে অপেক্ষা করছিলাম যদি কোনো ওটিটি প্লাটফর্মে আসে! শেষ পর্যন্ত আইস্ক্রিনের বদৌলতে দেখা হলো ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

হাওর অঞ্চলের ভূ-প্রকৃতিই এই সিনেমার প্রধান চরিত্র। মানে ট্যুরবোট থেকে হাওরের যে রূপ সচরাচর আরবান লোকজন দেখে সে রূপ নয়। হাওরা অঞ্চলের বিরূপ বিধ্বংসী প্রকৃতির সাথে সেখানকার সংগ্রামমুখর মানুষের যে লড়াই, সে গল্পই তুলে এনেছে এই সিনেমা।

সিনেমার প্রযোজক, পরিচালক এবং রচয়িতা একই ব্যক্তি- মুহাম্মদ কাইউম। এতে বোঝা যায় তিনি স্বপ্নবাজ মানুষ, নিশ্চয়ই এই সিনেমা তার দীর্ঘ স্বপ্নের বাস্তবিক প্র‍য়াস আর সেই স্বপ্নের পথে তিনি বোধ করি কারো সাথে আপোষ করতে চাননি।

পুরো কাহিনীচিত্রে কোমল সুরের লয়ে তিনি যেন বেঁধেছেন ঋতু বদলের সাথে প্রকৃতির রূপ বদলের চালচিত্র। শুষ্ক মৌসুমে যে হাওরের বুকে সীমা-পরিসীমাহীন বিস্তীর্ণ ধানের সারি, বর্ষায় সে হাওরেই চারদিক উপচে পড়া জলরাশি। যে জল কেড়ে নেয় গৃহবধূর সোহাগ, স্নেহ আর সম্বলও।

আবার সেই হাওর দেশেই ভাতের স্বপ্নে ছুটে আসে সিনেমার অন্যতম প্রধান চরিত্র সুলতান। কুড়া পক্ষীর জীবনচক্রের সাথে এই যে খাদ্যের সংস্থানে মানুষের নিয়ত স্থানান্তর, অভিবাসনকে একই চোখে দেখতে পারার দর্শন, এ তো অনন্য।

সুনামগঞ্জে চিত্রগ্রহণ হয়েছে এই সিনেমার। ফুলেফেঁপে ওঠা জল, পাখি, নৌকা, ধান, কর্ষিত জমি, অর্ধ ডুবন্ত গাছ, বৃষ্টি, পাহাড়ের পাদদেশ, দূর গ্রাম, বেড়ার ফাঁকটুকু এমনকি মানুষের দৃষ্টি সবকিছুর এত প্রাণবন্ত দৃশ্যায়ন দেখলাম!

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ একটি পুরোদস্তুর শিল্পসম্মত সৃষ্টিকর্ম। এই পুরো সিনেমাটির কোথাও শিল্প থেকে বিচ্যুতি নেই, এমনকি আরবানের চোখ দিয়ে রুরালকে দেখবার বিন্দুমাত্র চেষ্টা নেই। একটা সিমপ্লিস্টিক ধারার ভেতর দিয়ে এগিয়ে গেছে পুরোটা, যেখানে অনুভব করবার মতো নির্যাস রয়েছে।

এই সিনেমা দেখতে গিয়ে কখনো মনে হয়েছে প্রামাণ্য চিত্রের মতোই সাবলীল, কিন্তু না! একটা গল্পের বুননও তো ছিল সেটা এত বেশি ন্যাচারাল ছিল যে মনে হচ্ছিল সিনেমা নয়, যেন জীবন দেখছি! এখানেই এক ভিন্ন রকম আনন্দ।

২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রটি তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও মূলধারার এই চলচ্চিত্রটি সুনাম কুড়িয়েছে।

লেখক: জান্নাতুন নুর দিশা
ট্যাগ: অভিনয়কুড়া পক্ষীর শূন্যে উড়াজাতীয় চলচ্চিত্র পুরস্কারসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

পরবর্তী

নতুন মজুরি বাস্তবায়নে বিদেশী ক্রেতাদের সহযোগিতার অনুরোধ

পরবর্তী
বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সংগঠন BGMEA এর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মজুরি বাস্তবায়নে বিদেশী ক্রেতাদের সহযোগিতার অনুরোধ

চ্যানেল আই অনলাইন: এক পরিবারের ছবি, ঢাকার উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়া ও ঢাকার দুই উৎসবে জয়ার ইরানি ছবি 'ফেরেশতে'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT