ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ান পেয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান।
একই পদে দায়িত্ব পালন করে আসা ডিসি ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।
আদেশে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।
পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে








