আন্তর্জাতিক

চীনকে প্রতিহত করতে তাইওয়ানের সাবমেরিন নির্মাণ

তাইওয়ানের সাবমেরিনে সেনারা দাঁড়িয়ে আছেন, সমুদ্রে অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের সাবমেরিনে সেনারা দাঁড়িয়ে আছেন, সমুদ্রে অবস্থান করছে, নিরাপত্তা ও শক্তির প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনা আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য প্রথমবারের মত সাবমেরিন তৈরি করেছে চীনের প্রতিবেশী দেশ তাইওয়ান।

আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তাইওয়ানের বন্দর নগরী কাওশিউংয়ে নতুন এই সাবমেরিন উন্মোচন করেন।

তাইওয়ানের সামরিক কর্মকর্তারা জানান, সাবমেরিনটি বেশ কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যাবে। ২০২৪ সালের শেষ নাগাদ দেশটির নৌবাহিনীর কাছে এটি হস্তান্তর করা হবে।

সাবমেরিনটি তৈরি করতে প্রায় ১’শ ৫৪ কোটি টাকার মত খরচ হয়েছে। স্ব-শাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানকে বহুবছর ধরে চীন তাদের বিদ্রোহী প্রদেশ হিসেবে দাবী করে আসছে।

এর আগে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে তাইওয়ানে সামরিকভাবে আক্রমণ করতে পারে চীন।

বিষয়:চীন তাইওয়ান সাই ইং ওয়েন সাবমেরিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…