ক্রিকেট

‘এক ম্যাচ দেখে যারা সমালোচনা করে, মনে হয় না তারা খেলা বোঝে’

বাংলাদেশ ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল উত্তেজিত হয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল উত্তেজিত হয়ে কথা বলছেন, মাঠে ক্রিকেটের উত্তেজনা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেট টেস্টে বল হাতে ভালো করতে পারেননি তাইজুল ইসলাম। তাতে কম সমালোচিত হননি। চট্টগ্রাম টেস্টে অবশ্য তারকা স্পিনার ঘুরে দাঁড়িয়েছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন রোডেশিয়ানদের। টেস্টে ১৬তম ফাইফার তুলে নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন তাইজুল।

চট্টগ্রামে টেস্টের প্রথম দিনে ৯ উইকেটে ২২৭ রান তুলেছে জিম্বাবুয়ে। ২৭ ওভার বল করে ৬০ রান খরচায় ৫ উইকেট নেন তাইজুল। পরে সংবাদ সম্মেলনে আসেন। সেখানে সিলেট টেস্টের পর সমালোচনার প্রসঙ্গটি আসে। জবাবে তাইজুল বলেন, ‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’

সিলেটে বাজে পারফরম্যান্সের পর চট্টগ্রামে পাঁচ উইকেট পাওয়াটা তাইজুলের কাছে স্বস্তির। বলেছেন, ‘এটা সন্তুষ্টির বিষয়। কারণ একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বল করেছি, সেটা ভালো ছিল না। নিজেকে ফিরে পেয়েছি, এটা একটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দলকে আমি সাহায্য করতে পেরেছি।’

বিষয়:জিম্বাবুয়ে তাইজুল বাংলাদেশ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…