চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্যামিলি ফিউড’র দেশি সংস্করণের সঞ্চালক তাহসান

দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম বঙ্গ’তে শিগগির আসছে পারিবারিক এই অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ১১, মে ২০২৪
বিনোদন
A A

জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ আসছে বঙ্গতে! বিশ্বের ৫০টিরও দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি এই প্রথমবারের মত বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে। আর েএই অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

টানটান উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দু’টি পরিবারের সদস্যরা অংশ নেন, এবং একশ’ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা, এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড “ফাস্ট মানি”তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।

দেশে ‘ফ্যামিলি ফিউড’এর আয়োজনকে আরো জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে তাহসানকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ। এ বিষয়ে তাহসানের ভাষ্য, বঙ্গ’র প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড-এর মত দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।

মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভি’র হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্বের দর্শকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে। বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সাথে দেশি সংস্করণে আরো থাকছে আলাদা কিছু চমক। আগ্রহীরা শিগগির বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।

‘ফ্যামিলি ফিউড’ আয়োজন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সকলে মিলে উপভোগ করতে পারবেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ। বাংলাদেশে এখনো অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদেরকে স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়তাহসানফ্যামিলি ফিউডবঙ্গমার্কিনসংগীতহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

পদত্যাগ করলেন এনএসসি কোটায় বিসিবিতে আসা পরিচালক ইয়াসির

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT