বিনোদন

নতুন সঙ্গীকে পরিচয় করালেন তাহসান

তাহসান ও তার নতুন সঙ্গী প্রেমের মুহূর্তে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সঙ্গীর সাথে তাহসানের প্রেমের মুহূর্তের ছবি, যেখানে তারা একে অপরের সাথে হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন- শোবিজ অঙ্গনে এমন গুঞ্জন বহুদিন ধরেই চাউর! তবে কাকে বিয়ে করেছেন, পাত্রির পরিচয়- এগুলো নিয়ে ছিলো ধোঁয়াশা! শুক্রবার রাত থেকে একটি ছবির সূত্র ধরে এবার তাহসানের সেই সঙ্গীটিও আলোচনায়!

সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের সঙ্গে একজন নারীর একটি স্থিরচিত্র ভাইরাল! ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল সেই নারীটিকে জড়িয়ে ধরে আছেন তাহসান। পরে সেই নারীর আরো বেশ কয়েকটি সিঙ্গেল ছবিও নেটে ভাইরাল হয়।

ছবিগুলো দিয়ে অনেকেই জানান দিচ্ছিলেন তাহসানের সঙ্গীটির পরিচয়ের নাড়ীনক্ষত্র। মেয়েটির পরিচয় দিয়ে বলা হয়েছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট।

এ বিষয়ে টুঁ শব্দটিও করেননি তাহসান। তবে জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাবেন! কথামত এদিন তাহসান তার অফিসিয়াল পেজে একটি ছবি শেয়ার করেন। যে ছবিতে দেখা গেল তাহসানের সঙ্গে রোজাকে!

ছবিতে সঙ্গীর হাত ধরে আছেন তাহসান! ‘হোম ফর লাইফ’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, নিজেরই লেখা গান ‘সেই তুমি কে?’র কয়েক স্তবক!

“কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”

– নিজের লেখা গানের এই কয়েক লাইন তুলে ধরার পর সঙ্গীটির আর আলাদা পরিচয় দেয়ার প্রয়োজন মনে করেননি তাহসান! ভক্ত অনুরাগীরা সেই পোস্টে অভিনন্দনের বার্তায় ভাসিয়ে তুলছেন দুজনকে!

বিষয়:গান তাহসান তাহসান খান যুক্তরাষ্ট্র রোজা লিরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…