চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে তাহসানের অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
তাহসান ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পেছনে প্রেস মিট বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

‘‘এখন আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে দর্শক কম কিন্তু সমালোচক বেশি। কিন্তু এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরী। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করবো, আমরা যেমন মানুষের জন্য করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।’’

সম্প্রতি এই কথাগুলো বলেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে ‘সিজন ২’ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনায় থাকছেন তাহসান খান।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’’ সিজন ২-এর সম্মেলনে উপস্থিত থেকে নিজের উদাহরণ টেনে তাহসান আরও বলেন, ‘কয়েকমাস আগে কোনো এক অনলাইনে নিউজ হয়েছে আমি নাকি বাবা হয়েছি! সারাদেশে ভাইরাল হয়ে গেল।

Banglabid

তিনি বলেন, আমার কাছে অভিনন্দত বার্তা আসতে শুরু করলো। অথচ ওটা ছিল তিন/চার বছর আগে আমার এক ছোটভাই বাবা হয়েছিল, আমি হাসপাতালে দেখতে গিয়ে ছবি তুলেছিলাম। আসলে কিছুদিন পরপর এসব ফেক রিউমার ছড়ানো হয়। আমার সেই অভ্যাসও নেই যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে প্রতিবাদ জানাই।

‘‘যারা এসব ফেক নিউজ ছড়ায় আমি তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারা ফেমাস হয়ে যাবে। তাই এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক। খ্যাতির চাদরের সঙ্গে যে বিড়ম্বনা আসে সেগুলো মোকাবিলা করা কঠিন। এই বিষয়গুলো সঠিক নিউজ করার জন্য সবার কাছে অনুরোধ জানাই।’’

এবারও একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পাশাপাশি ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ দেখা যাবে বঙ্গ অ্যাপে। এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।

Reneta

তাহসান খান ফ্যামিলি ফিউড অনুষ্ঠানে উপস্থিত, সাংবাদিকদের সাথে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ সিজন ২-তে ‘টাইটেল স্পন্সর’ হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও জনাব হারুন ওর্তাজ বলেন: “ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর সাথে আবারও যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানটি পরিবার, একতা এবং নির্মল আনন্দকে উদযাপন করে। এই মূল্যবোধগুলো আইগ্যাস ইউনাইটেডও গভীরভাবে ধারণ করে। আমরা আশা করছি, সারাদেশ থেকে আরও অনেক পরিবার এই আয়োজনে অংশ নেবে এবং অবিস্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবে।”

সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি বঙ্গ কর্তৃপক্ষ জানায়, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

যারা পরিবারের সাথে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থাপকতাহসান খানফ্যামিলি ফিউড বাংলাদেশ’সংগীতশিল্পীসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন ‘কেজিএফ’ অভিনেতা হরিশ

পরবর্তী

গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

পরবর্তী
বাংলাদেশে গুমের অপরাধের বিরুদ্ধে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT