চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক বিনোদনের শো নিয়ে আসছেন তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
তাহসান পারিবারিক বিনোদন শো উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী জনপ্রিয় শো ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। টানটান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনের এই শো-এর উপস্থাপনায় থাকছেন তাহসান খান।

২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর শো-টি দেখা যাবে বঙ্গ অ্যাপে। এ নিয়ে বুধবার সকালে রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করে অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ শুরু হচ্ছে। অনুষ্ঠানটি সব বয়সী দর্শকদের স্মরণীয় ও আনন্দময় কিছু মুহূর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এ অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে সম্পূর্ণ নতুন ভূমিকায় হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সাথে থাকছে তার চিরচেনা আকর্ষণ ও উষ্ণতা।

তাহসানের এমন রূপ দর্শকরা আগে কখনো দেখেননি, খেলতে আসা পরিবারগুলোর সদস্যদের সাথে খুব সহজেই মিশেছেন, তাদের সাথে আড্ডা দিয়েছেন, জেনে নিয়েছেন তাদের গল্পগুলো। আর পুরো পর্বজুড়েই তাকে দারুণ উচ্ছ্বসিত দেখা গেছে। মঞ্চে নিজস্বতা ধরে রেখে দর্শকদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতার গাঁথুনি গেঁথেছেন তিনি।

তাহসান বলেন, বিশ্বব্যাপী ৭৫ টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে ‘ফ্যামিলি ফিউড’। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।

তিনি বলেন “আমাদের সংস্কৃতির সাথে মানানসই এই শো’টি, পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর শুটিং চলাকালীন পুরোটা সময়, আমি এবং শোতে অংশগ্রহণকারী পরিবারগুলো খুবই মজার ও আনন্দময় একটি সময় পার করেছি। আমারতো এই শো’টি খুবই ভালো লেগেছে এবং অপেক্ষায় আছি পর্দায় দেখার জন্য।

Reneta

ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪ টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলি অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে, সাথে থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে “ফাস্ট মানি” নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।

দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে- আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট। আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড।

এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা, যা অনুষ্ঠানটিতে যোগ করবে বিনোদনের নতুন মাত্রা।

বঙ্গ জানায়, ফ্যামিলি ফিউড বাংলাদেশের মূল লক্ষ্য পরিবারের সবাইকে নিয়ে একসাথে আনন্দ উদযাপন করার সুযোগ তৈরি করা ও কাছের মানুষদের সাথে বন্ধন দৃঢ় করা। পরিবারের সদস্য কিংবা বন্ধু- যার সাথেই দেখেন না কেন, ম্যাজিকাল একটা সময় কাটবে, সাথে মুগ্ধ হবেন আপনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসান খানফ্যামিলি ফিউডবঙ্গবৃন্দাবন দাশমনোজ প্রামাণিকমৌসুমী মৌলিড বিনোদনশাহনাজ খুশি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT