চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত খুশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
প্রকৃতির মাঝে এক নারী, শান্ত ও মনোযোগী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের মাঝামাঝি সময়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ছেলে নিষাদ হুমায়ূনসহ আহত হয়েছিলেন অভিনয়শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। যেতে হয়েছিলো হাসপাতালে। এবার একই ধরনের দুর্ঘটনায় আহত আরেক অভিনয়শিল্পী শাহনাজ খুশি।

খুশির চোট আরো গুরুতর। অভিনেত্রীকে দিতে হয়েছে ১০টি সেলাই। খবরটি নিজেই ফেসবুক পাতায় লিখে জানান বহু জনপ্রিয় নাটকের এই গুণী অভিনেত্রী।

চোখের উপর ব্যান্ডেজসহ একটি ছবি শেয়ার করে শাহনাজ খুশি লিখেছেন,“বেশী না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন? চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মত শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশী পাওয়া! এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০ টা সেলাই লেগেছে!”

Banglabid

ক্ষুব্ধ খুশি জানান, ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এমন দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। বলেন,“ব্যাটারিচালিত অসভ্য/ বর্বর যানবাহনটি থেকে সর্বদা সতর্ক থাকবেন। যদিও আমি গলির ভেতরের রাস্তায়, অতি সর্তকতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যান চালক, কারো তোয়াক্কা করে না!”

অটোরিকশার ধাক্কায় আহত অভিনেত্রী নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে লিখেন,“আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোন বোধশক্তি নাই! জানি না স্বাভাবিক চেহারায় ফিরবো কিনা, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলবো না! সবার জীবন সংকটহীন, মংগলময় হোক।”

সবাইকে সতর্ক করে অভিনেত্রী লিখেছেন,“আমি যে প্রাণে বেঁচে আছি, এ জন্য দারুণ নিরাপদ রাষ্ট্রের কাছে আমরা স্বপরিবারে শুকরিয়া আদায় করছি! কিচ্ছু চাই না, শুধু যে মায়েরা/ বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন, অথবা নানান প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশানাটকব্যাটারিচালিতমেহের আফরোজ শাওনলিড বিনোদনশাওনশাহনাজ খুশি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT