চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

গানের পাশাপাশি অভিনয়ে এসেও সফল হন তাহসান খান। বিশেষ করে নাটকে পান ভীষণ জনপ্রিয়তা! কিন্তু প্রায় দেড় বছর হলো, কোনো নাটকে কাজ করছেন না তিনি।  তাকে নাটকে ফেরার আকুতি জানিয়ে কিছুদিন আগে এক ভক্ত চিঠিও লিখেছিল। কিন্তু তাহসানকে কোনো নাটকে দেখা যায়নি!  

কেন? তাহসানের উত্তর, নিজেকে নিজের বিরতি দিতে হয়। যারা আমাকে ভালোবাসে তারা আমার কাজ ভালো লাগে বলে ভালোবাসে। যখন মনে হয় খুব ভালো কাজ হচ্ছে না, কাজে একঘেয়েমি লাগলে তখন নিজেকে থামিয়ে দিতে হয়। দেড় বছর আগে মনে হয়েছিল ইউটিউব নির্ভর নাটকের কাজ আগের মতো ভালো হচ্ছে না। তাই দেড় বছর ধরে অভিনয় করছি না। ওটিটিতে ভালো কাজ হচ্ছে। স্ক্রিপ্ট-ডিরেক্টর পছন্দ হলে ওটিটিতে কাজ করবো।

অভিনয়ে বিরতি দিলেও গানে সরব তাহসান। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন শহরে গিয়ে তিনি নিয়মিত গান করছেন। বললেন, যেহেতু অভিনয়ে গ্যাপ পড়েছে ইচ্ছে আছে এমন কোনো কাজ নিয়ে আসতে চাই যেটা সবার মন ছুঁয়ে যাবে। নির্দিষ্ট কোনো ছকে বাঁধা গল্পে আসতে চাইনা।

Banglabid

ইংরেজি নতুন বছরের প্রথম দিন একটি বেসরকারি টেলিভিশনের কনসার্টে এসেছিলেন তাহসান। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, বছরের প্রথম দিন গান শোনাতে পেরেছি এটা আমার জন্য অনেক সম্মানের। আমি জীবনে যাই কাজ করি এই একটা কাজই মনে হয় আমার আসল পরিচয়। বছরের প্রথম দিনটি গান দিয়ে শুরু হলো। দেশের বাইরেও আমার কাজ করার সুযোগ হয়েছে। তাদের জন্যও এ বছর কাজ করব।

প্রিয় শিল্পীর গানের জন্য মুখিয়ে আছেন তাহসান ভক্তরা। তাদের সুখবর দিয়ে তিনি বলেন, ২০২৪ সালে কাজ বেশি হবে। নতুন অ্যালবাম বের করব। এখন গান লিখছি এবং সুর করছি। বিভিন্ন ভাষায় অ্যালবামের গানগুলো করার ইচ্ছে।

বর্তমানে ইউটিউব নির্ভর কাজ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা আছে। এ প্রসঙ্গে তাহসান বলেন, এটি সারা পৃথিবীর সব জায়গাতেই আছে। সব ধরনের কাজ হবে। কমার্শিয়াল কাজও হবে এবং সংস্কৃতির মানুষের জন্যও কাজ হবে। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। ভিউয়ের যেমন প্রয়োজন আছে তেমন সংস্কৃতিমনা মানুষের জন্য ভালো কাজ করার প্রয়োজন আছে। ভিউ হলে যে ভালো কাজ হয় না তা কিন্তু নয়। তবে একটা ধারণা সবার মধ্যে চলে এসেছে। ভালো কাজ দিয়ে সেটি পাল্টে দিতে হবে।

Reneta

যে দুটি কারণে গান করেন জানিয়ে এই গায়ক বলেন, আপনাদের হৃদয়ের ভেতরে ছুঁয়ে যেতে অথবা একটু আনন্দ দিতে। যে কোনো ক্ষেত্রেই গান কিন্তু অসাধারণ ভূমিকা রাখে। আপনি যদি পাশ্চাত্যর গানের ধরন দেখেন একটা সময় শুধু ইংরেজি ভাষার মানুষেরা সবার কাছে পৌঁছাতো। এখন সময় পাল্টেছে। ল্যাটিন, কোরিয়ান ও আফ্রিকান ভাষায় যারা গান করছে তারাও সবার কাছে পৌঁছায়। কখন কোন ভাষার গান সারা পৃথিবীর মানুষ লুফে নিবে সেটা আমরা জানি না।

তিনি আরও বলেন, আমাদের কাজ হচ্ছে গান করে যাওয়া। এখন অনেক শিল্পী। তারা ভালো কাজ করছে। নতুন প্রজন্মকে বলতে চাই- নতুন নতুন গান নিয়ে হাজির হতে। আমাদের আগের শিল্পীদের গান উপমহাদেশে জনপ্রিয়তা পেয়েছে। আমাদের প্রজন্মের দায়িত্ব আরও বড় করে কাজ করা। আমি এবং আমার পরের প্রজন্মের কাছে প্রত্যাশা আরও বেশি গান করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওটিটিগানতাহসানতাহসান খাননাটকলিড বিনোদনসংগীতসংগীতশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT