চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তের সেলফির আবদারে নায়িকার এ কেমন ব্যবহার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
বিনোদন
A A
নায়িকা ভক্তের সেলফির আবদারে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর ব্যবহারে প্রায়ই ক্ষুব্ধ হয় নেটপাড়া। যা নিয়ে বহুবার তাপসীকে নানা কথাও প্রকাশ্যে শুনিয়েছেন তারা। কিন্তু তাতে কোন ফল হয়নি, উল্টো তাপসীর দুর্ব্যবহার আরও বেড়েছে! তারই প্রমাণ তার ভাইরাল হওয়া নতুন ভিডিও।

সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে তাপসীর নতুন একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক ভক্ত তাপসীর সঙ্গে সেলফি তোলার জন্য তার পিছনে ছুটছে। কিন্তু তাপসী একেবারে পাত্তা দেননি তাকে। উল্টো বিরক্তি প্রকাশ করেন।

ভিডিওতে তাপসী পান্নুকে তার বোন শাগুনের সঙ্গে দেখা গেছে। এসময় পাপারাজ্জিরা তাকে দেখার সঙ্গে সঙ্গে থামিয়ে পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন। এরইমধ্যে বেশকিছু ভক্ত এমনও আছে, যারা সেলফি তুলতে আগ্রহী বলে খানিক এগিয়ে যান। কেউ কেউ তাকে ‘ম্যাম ম্যাম…’ বলে ডাকতে শুরু করেন। তাদের সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধও করেছেন। কিনং তাপসী কারও কথা শোনার পাত্রী নন।

এরপরই রীতিমতো বিরক্ত হয়ে এক যুবকের মুখের উপরই গাড়ির দরজা বন্ধ করে দেন তাপসী। একই সঙ্গে বলে ওঠেন, ‘সরান বলছি, দয়া করে সরান ক্যামেরা। আপনারা আমার এত কাছাকাছি আসছেন কেন!’ এরপর তিনি রাগ করে গাড়িতে গিয়ে বসেন।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় তাপসীর সমালোচনায় নেটিজেনরা। কেউ কেউ এমনও বলেছেন যে, কেউ কীভাবে এই অভিনেত্রীর ভক্ত হতে পারে! কারও মতে, ‘আমি বুঝতেই পারছি না কেন আপনি এমন একজন মানুষের সঙ্গে সেলফি তুলতে চান?’

কাজের ক্ষেত্রে হিন্দি ছাড়াও তেলুগু এবং তামিল ছবিতেও কাজ করেছেন তাপসী। তিনি ‘বেবি’, ‘পিঙ্ক’, ‘মূলক’ এবং ‘মনমরজিয়া’ ছবির জন্য পরিচিত। তার অভিনীত ‘থাপ্পড়’ ছবিটিও বেশ প্রশংসিত হয়েছিল এবং ‘হাসিন দিলরুবা’ও হিট হয়েছিল। চলতি বছর তাকে দেখা যাবে ‘ওহ লড়কি হ্যায় কাহান?’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এবং ‘খেল খেল মে’ ছবিতে। –হিন্দুস্থান টাইমস

ট্যাগ: অভিনয়তাপসী পান্নুনায়িকাবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পরবর্তী

বেতন বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

পরবর্তী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেতন বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা

অভিনেত্রী সুনেত্রার ছবি, একত্রে দুই ছবি, স্মৃতিচারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিভৃতেই চলে গেলেন অভিনেত্রী সুনেত্রা

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT