চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাধিক হলে ‘তাণ্ডব’, অগ্রিম টিকিট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
বিনোদন
A A

এবারের ঈদুল আযহায় দেশের সিনেমা হলগুলো মুক্তি পেতে যাচ্ছে ছয়টি সিনেমা। এগুলোর মধ্যে আলোচনা ও দর্শক চাহিদায় এগিয়ে আছে মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’।

প্রতিবারের মতো এবারও শাকিবের সিনেমাটিই সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। তবে অন্যান্য পাঁচ সিনেমা কে, কত সিনেমা হল পাচ্ছে তা খোঁজ নিয়ে জানা যায়নি।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই স্টুডিও। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মুক্তির দুদিন আগে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১০০-এর কাছাকাছি সিনেমা হল বুকিং করে ফেলেছে ‘তাণ্ডব’।

শুক্রবার অর্থাৎ ঈদের আগের দিন আরও ২০টির বেশি হল পাবে। সবমিলিয়ে ১৩০ হল টার্গেট ‘তাণ্ডব’-এর।

এদিকে, তাণ্ডব নিয়ে দর্শকদের আগ্রহ এতটাই তুঙ্গে যে, দুদিন আগে থেকে শাকিবের এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি করেছে একাধিক সিনেমা হল। নারায়নগঞ্জের সিনেস্কোপ জানায়, দর্শকরা এরই মধ্যে অগ্রিম টিকিট কিনতে শুরু করেছেন।

শাকিব খান ছাড়াও ‘তাণ্ডব’-এ অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, সালাউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, ফলজুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, এফএস নাঈম, গাজী রাকায়েত প্রমুখ।

Reneta

বুধবার সিনেমাটির সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে, যার ব্যাপ্তী ২ ঘণ্টা ৯ মিনিট ৫২ সেকেন্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনআলফা আইএফএস নাঈমএসভিএফগাজী রাকায়েতজয়া আহসানডাক্তার এজাজতাণ্ডবপ্রযোজনা প্রতিষ্ঠানফলজুর রহমান বাবুমাল্টিপ্লেক্সমেগাস্টার শাকিবলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানসাবিলা নূরসালাউদ্দিন লাভলুসিঙ্গেল স্ক্রিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT