চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়ের পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে টানা দুই হারে অজিদের ড্রেসিংরুমে নেমে এসেছে গভীর হতাশা। একই চিত্র অধিনায়ক মিচেল মার্শের কণ্ঠেও। মার্শ বলেছেন, অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর মার্শ বলেছেন, ‘পুরো দলটি এখন বেশ বিধ্বস্ত। ড্রেসিংরুমে এখন ভীষণ আবেগী মুহূর্ত চলছে। দলটা ভেঙে পড়েছে। আমরা সেরা খেলাটা খেলতে পারিনি। এখন সবকিছুই ঈশ্বরের হাতে।’

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে আগ্রহ থাকবে মার্শদের, ‘আমি নিশ্চিত যে আমরা সবাই জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দেখব। সবাই একসাথে দেখব কিনা তা সময়ই বলে দেবে। আপনারা কী বলেন? আইরিশদের ভাগ্য বলা যায়?’

অস্ট্রেলিয়ার সামনে এখন কঠিন সমীকরণ। নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে নেই। তাদের টিকে থাকতে হলে জিম্বাবুয়েকে পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হবে। এরপরও কাজ শেষ নয়, ওমানের বিপক্ষে আবার বড় ব্যবধানে জিততে হবে অজিদের। তবে টিকে থাকবে আসরে।

‘বি’ গ্রুপ থেকে তিন খেলায় শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে জিম্বাবুয়ে। তালিকার তিনে থাকা অস্ট্রেলিয়ার তিন ম্যাচ খেলে সংগ্রহ ২ পয়েন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতমার্শলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT