ক্রিকেট

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যেদিন

ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

MUMBAI, INDIA – NOVEMBER 15: Mohammed Shami of India celebrates with teammates after dismissing Daryl Mitchell of New Zealand (not pictured) during the ICC Men’s Cricket World Cup India 2023 Semi Final match between India and New Zealand at Wankhede Stadium on November 15, 2023 in Mumbai, India. (Photo by Darrian Traynor-ICC/ICC via Getty Images)

আগামী জুন থেকে গড়াতে চলেছে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে গড়াতে চলা এ আসরে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। আসর শুরুর পাঁচদিন পর হাই ভোল্টেজ এ ম্যাচটি হবে নিউইয়র্কে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি মাঠে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করনটি শুরু হবে আগামী ৪ জুন। আসরে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে, ৫ জুন। গ্রুপপর্বের ভারতের সবগুলো ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ানোর সম্ভাবনা রয়েছে।

গ্রুপপর্বের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে। ৯ জুন ম্যাচটি হবে নিউইয়র্কে। এরপর স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচটি ১২ জুন। ১৫ জুন কানাডার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলতে ফ্লোরিডা যাবে দলটি।

অনুমান করা হচ্ছে আসরের ফাইনাল হবে বার্বাডোসে। এছাড়া ভারত গ্রুপপর্ব পেরোনোর পর সুপার এইটে তাদের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে গড়াতে পারে।

ওয়ানডের পর এ সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার মিশনে সেখানে যাবে বাটলার-কারেনরা।

বিষয়:ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিউইয়র্ক পাকিস্তান ফ্লোরিডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…