চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে হাসিমুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ সালে সাউথ আফ্রিকার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল। এরপর পেরিয়ে গেছে ১৭ বছর। মাঝে গড়িয়েছে আরও সাতটি বিশ্বকাপ। প্রতিটিতেই নিজ দেশের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াবে টুর্নামেন্টের নবম আসর। এবারও খেলবেন মি. অলরাউন্ডার। শুধু তাই নয়, আরও একটি বিশ্বকাপ খেলতে চান ৩৭ বর্ষী ক্রিকেটার।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। শুক্রবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন সাকিব।

২০০৬ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুধুমাত্র বাঁহাতি এই অলরাউন্ডারেরই সবগুলো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে।

‘যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা, এরপর থেকে যে এতদিন খেলতে পারব এটি একটি ভালো লাগার বিষয়। আর দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ হলো সবগুলোতে অংশগ্রহণ করতে পেরেছি। আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’

‘আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব, আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যেকোনো টি-টুয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে।’

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের চার প্রতিদ্বন্দ্বী- সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলে পরের দুটি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪বিসিবিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT