চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো নামিবিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাছাইপর্বের বাধা টপকে আফ্রিকা অঞ্চলের প্রথম দল হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। মঙ্গলবার তানজানিয়ার বিপক্ষে ৫৮ রানের জয়ে দলটি আগামী বছর বিশ্ব টি-টুয়েন্টির বিশ্ব আসরের টিকিট হাতে পেয়েছে।

টসে হেরে ব্যাটিংয়ে নামা নামিবিয়া ৬ উইকেটে ১৫৭ রান তোলে। জবাবে তানজানিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৯ রানেই আটকে যায়। ২৫ বলে একটি চার ও ৪ ছক্কায় ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন জেজে স্মিথ।

এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করেছে টেবিলের শীর্ষে থাকা নামিবিয়া। পাঁচ ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ১০।

আফ্রিকা অঞ্চল থেকে আরও একটি দল টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। উগান্ডা, কেনিয়া, জিম্বাবুয়ে ও নাইজেরিয়া সেই দৌড়ে টিকে রয়েছে।

চার ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া উগান্ডা টেবিলের দুইয়ে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে কেনিয়া। জিম্বাবুয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা নাইজেরিয়ার পয়েন্ট ৩।

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে ২০ দলের অংশগ্রহণে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। দলগুলোকে চারটি গ্রুপে বিভক্ত করা হবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইট রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT