ক্রিকেট

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ আসরের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের আসটি বসবে তিন দেশ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দুটি গ্রুপে ভাগ হয়ে ১২টি দল অংশগ্রহণ করবে, সুপার সিরিজ খেলে আসবে আরও দুটি দল। আগামী ২ অক্টোবর গ্রুপপর্বের ম্যাচ দিয়ে শুরু হয়ে ২১ নভেম্বর ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে। বাংলাদেশ খেলবে আসরের ‘বি’ গ্রুপে। 

সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় সরাসরি খেলার সুযোগ পাবে। ‘এ’ গ্রুপে খেলবে- ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং কোয়ালিফায়ার এ’তে উত্তীর্ণ হওয়া দলটি। গ্রুপ ‘বি’তে খেলবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, কোয়ালিফায়ার বি উত্তীর্ণ হওয়া দলটি।

গ্রুপপর্বের খেলা শুরু হবে আগামী ৭ অক্টোবর কেপটাউনে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তিতে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। যৌথ আয়োজক সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে যথাক্রমে ৯ অক্টোবর এবং ১১ অক্টোবর তাদের অভিযান শুরু করবে। সাউথ আফ্রিকা কেপটাউনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এবং জিম্বাবুয়ে বুলাওয়েলোতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে।

টুর্নামেন্টের ১৪টি দলের মধ্যে আয়োজক হিসেবে আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তাদের সাথে যোগ দিয়েছে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি পুরুষ ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়ের সেরা আটটি দল। বাকি চারটি স্থান নির্ধারিত হবে ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারের মাধ্যমে। শীর্ষ স্থান অর্জনকারী দল সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করবে, আর বাকি তিনটি দল গ্রুপ পর্বের একটি স্থানের জন্য সুপার সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সেভেন পর্বে উন্নীত হবে এবং উভয় গ্রুপের মধ্যে তুলনামূলকভাবে ভালো চতুর্থ স্থান অধিকারী দলটি সপ্তম স্থানটি দখল করবে। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবেএবং ১৩ অক্টোবর ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের শেষ খেলাটি অনুষ্ঠিত হবে।

সুপার সেভেন পর্বে প্রবেশকারী বাকি সাতটি দল গ্রুপ পর্বের কোনো পয়েন্ট বহন করবে না, যার অর্থ প্রতিটি দল ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আরও ছয়টি করে ম্যাচ খেলবে। সুপার সেভেন পর্বের পর শীর্ষ চারটি দল সেমিফাইনালে উন্নীত হবে। সুপার সেভেন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির মুখোমুখি হবে চতুর্থ স্থান অধিকারী দল এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল একে অপরের মুখোমুখি হবে।

প্রথম সেমি-ফাইনাল ১৭ নভেম্বর কেপটাউনে এবং দ্বিতীয় সেমি-ফাইনাল ১৮ নভেম্বর টিসোয়ানে অনুষ্ঠিত হবে। উভয় সেমি-ফাইনালেই রিজার্ভ ডে থাকবে। ফাইনাল ম্যাচটি ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে, এবং প্রয়োজনে ২২ নভেম্বর রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

টুর্নামেন্টটি মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে তিনটি সুপার সিরিজ ম্যাচ এবং তিনটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া জিম্বাবুয়েতে তিনটি এবং দক্ষিণ আফ্রিকায় আটটি ভেন্যু রয়েছে। হারারে ও বুলাওয়েলোর পাশাপাশি ভিক্টোরিয়া ফলসের মোসি-ও-তুঙ্গা স্টেডিয়াম যুক্ত হয়েছে এবং দক্ষিণ আফ্রিকায় কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, টিসোয়ানে, ব্লুমফন্টেইন, ডারবান, কুগোম্পো সিটি এবং গেবেরহাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিষয়:আইসিসি জিম্বাবুয়ে নামিবিয়া বাংলাদেশ সাউথ আফিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…