চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটে ‘এলোমেলো বা অপরিকল্পিতভাবে আয়োজিত’ দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ হওয়া উচিত। সঠিক প্রেক্ষাপট বজায় থাকলে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটও বিলুপ্ত হবে না, বরং আগামীতেও টিকে থাকবে, মন্তব্য করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সানজোগ গুপ্ত।

গত বছরের জুলাইয়ে দায়িত্ব নেয়া সানজোগ গুপ্ত বার্তা সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে জানান, ‘অর্থ ও সম্পদের সঠিক ব্যবহার ছাড়া কেবল নামমাত্র দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা আর সম্ভব নয়। যেকোনো ক্রিকেট সিরিজের সফলতার জন্য চারটি মূল উপাদান- প্রেক্ষাপট, সংস্কৃতি, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন।’

‘৫০ ওভারের সংস্করণটি বিশ্বকাপগুলোতে পুরুষ ও নারী উভয় দলের সাথে গভীরভাবে যুক্ত। তাই এই সংস্করণকে আমরা কোন জায়গায় দেখতে চাই এবং এটি কীভাবে আরও বিকশিত হতে পারে, সেদিকে আমাদের নজর দেয়া প্রয়োজন।’

Banglabid

ওডিআই ক্রিকেট ও অপরিকল্পিত দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। টি-টুয়েন্টি লিগগুলোর উত্থান এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চালুর পর ৫০ ওভারের ক্রিকেট কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ আগেই দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিকতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। অন্যদিকে, সাবেক প্রোটিয়া তারকা জন্টি রোডস সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বলেন, ‘টি-টুয়েন্টি আসার পর মনে করা হয়েছিল টেস্ট ক্রিকেট চাপে পড়বে, কিন্তু তা হয়নি। তবে ভবিষ্যতে ৫০ ওভারের সংস্করণটি সবচেয়ে বেশি চাপে পড়তে পারে।’

সম্প্রতি স্কটল্যান্ড ও কানাডার মধ্যকার ম্যাচটি ছিল ওডিআই ইতিহাসের ৫,০০০তম। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় পরবর্তী ওডিআই বিশ্বকাপ হবে।

Reneta

আইসিসি সম্প্রতি ১৪ দলের এই টুর্নামেন্টের কাঠামো পরিবর্তন করে মূলপর্বের আগে ‘সুপার সিরিজ’ এবং সেমিফাইনালের আগে ‘সুপার ৭’ পর্ব যুক্ত করেছে। এর ফলে ১২, ১৩ ও ১৪ নম্বর কোয়ালিফাইং দলকে একটি ট্রাই-সিরিজ খেলতে হবে, সেখান থেকে মাত্র একটি দল মূলপর্বে সুযোগ পাবে। এই নতুন ফরম্যাটের তীব্র সমালোচনা করেছে সহযোগী দেশ ক্রিকেট স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড (কেএনসিবি)।

উল্লেখ্য, ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত কার্যকর হতে যাওয়া আইসিসির পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চক্রের অধীনে আয়োজিত হবে ২০২৭ বিশ্বকাপ। চলতি বছরের শেষদিকে হংকংয়ে আইসিসির মিটিংয়ে পরবর্তী এফটিপি চক্র এবং আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিএফটিপিকানাডাজিম্বাবুয়েনামিবিয়ারোডসলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসানজোগস্কটল্যান্ডস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নিসরনে নিহত ৭

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT