ক্রিকেট

ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করেছে পিসিবি

বাংলাদেশ ক্রিকেটার ওয়াহাব রাজ্জাকের ছবি, অনুশীলনরত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ওয়াহাব রাজ্জাক অনুশীলনরত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সদ্যগত টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। ব্যর্থ অভিযানের পর পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন প্রত্যাশিত ছিল। শুরুর ঝড়টা গেল নির্বাচক কমিটির দুই সদস্য ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাকের উপর দিয়ে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এটা জানানো যাচ্ছে যে, আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজের জাতীয় দলের নির্বাচক কমিটিতে আর দরকার পড়ছে না। নির্বাচক কমিটির গঠন সম্পর্কে বাকি তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।’

কয়েকসপ্তাহ আগে ছেলে এবং নারী দলের নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছিলেন রাজ্জাক। এখন মেয়েদের নির্বাচক হিসেবেও কাজ করবেন না তিনি।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করেছিল পাকিস্তান। ওয়াহাব ও রাজ্জাক ছিলেন প্যানেলের অন্যতম দুই সদস্য। এ দুজনের কাজে অসঙ্গতি পেলেও কমিটির বাকি ৫ সদস্য আপাতত বহাল তবিয়তে থাকছেন পিসিবির খাতায়।

বিষয়:ওয়াহাব টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান রাজ্জাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…