ক্রিকেট

চমক ছাড়াই বিশ্বকাপ দল পাকিস্তানের

পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য অনুশীলন ও প্রস্তুতি নিচ্ছেন, মাঠে উপস্থিত দর্শকদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনেক নাটকীয়তার পর অবশেষে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিয়েছে পাকিস্তান। কোনো চমক ছাড়াই যুক্তরাষ্ট্রে উড়াল দিবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। স্কোয়াড চূড়ান্ত করার একদিন আগে শুক্রবার জরুরি বৈঠকের পর দল ঘোষণা করেছে ২০০৯ আসরের চ্যাম্পিয়ন দলটি। দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

গত ২ মে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখান থেকে ১৫ জনকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছে দলটি। ১৮ জন থেকে বাদ পড়েছেন হাসান আলী, মোহাম্মদ ইরফান ও আগা সালমান।

শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের মত অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন দলে। এছড়া প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাইম আইয়ুব, উসমান খান, আজম খান, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি।

আগামী ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল। ‘এ’ গ্রুপে পাকিস্তানের অন্য তিন প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ জুন ভারত, ১২ জুন কানাডা এবং ১৬ জুন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।

পাকিস্তানের বিশ্বকাপ দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান বাবর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…