ক্রিকেট

বাবর-শাদাবে স্বস্তির সংগ্রহ পাকিস্তানের

বাংলাদেশি ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ম্যাচে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হয়েছে পাকিস্তানের। নিজেদের প্রথম ম্যাচে সহ-আয়োজক দলটির বিপক্ষে ব্যাট হাতে ভালোই পরীক্ষা দিতে হয়েছে পাকিস্তান ব্যাটারদের। বাবর আজমের অনবদ্য ইনিংসের পর ও শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে অবশ্য স্বস্তিদায়ক স্কোর গড়েছে দলটি। স্বাগতিকদের সামনে ছুঁড়ে দিয়েছে ১৬০ রানের চ্যালেঞ্জ।

গ্র‌্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটে পাঠায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় বাবর আজমের নেতৃত্বাধীন দল।

আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ওপেনিংয়ে নামা বাবর আজম একপ্রান্ত আগলে রাখলেও২৬ রানে টপঅর্ডারের তিন তারকা ব্যাটারকে হারায় দলটি। পাঁচে নামা শাদাব খান এসে পাকিস্তানকে আলোর পথ দেখান।

৯৮ রানে ফের বিপদে পড়ে দলটি। তিন ছক্কা ও এক চারে ২৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান শাদাব। পরের বলে আজম খান ফিরে যান রানের খাতা না খুলে।

১২৫ রানে বাবর ফিরে যান। দুটি ছক্কা ও তিন চারে ৪৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। শেষদিকে ১৫ বলে ২৩ রানের ক্যামিও উপহার দেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া ১৪ বলে ১৮ রান করেন ইফতেখার আহমেদ।

যুক্তরাষ্ট্রের হয়ে নশতুশ কেনজিগে তিনটি এবং সৌরভ নেথ্রালভাকার দুটি উইকেট নেন।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান২৪ বাবর যুক্তরাষ্ট্র২৪ শাদাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…