চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: যা কিছু জানার আছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ একমাসের লড়াই শেষে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ফাইনালের মঞ্চ প্রস্তুত, প্রথমবার শিরোপার লড়াইয়ে নামবে সাউথ আফ্রিকা। প্রতিপক্ষ প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন ভারত। হাইভোল্টেজ ম্যাচে ১৭ বছরের শিরোপা খরা ঘোচাতে মাঠে নামবে রোহিত-কোহলিরা। অন্যদিকে, প্রথমবার সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে বিশ্বকাপের শিরোপা জয়ের মঞ্চে পৌঁছেছে সাউথ আফ্রিকা।

ওয়ানডে আর টি-টুয়েন্টি মিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা। যে কারণে ফাইনালের মঞ্চে এবারই প্রথম লড়াইয়ে নামছে দল দুটি। তবে ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে তাদের একবার দেখা হয়েছিল সেমিফাইনালে। মিরপুরে সাউথ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।

টুর্নামেন্টে সেরা দুদলের তকমা নিয়ে ফাইনালে উঠেছে ভারত-সাউথ আফ্রিকা। গ্রুপপর্ব ও সুপার এইটে অপরাজিত থেকেই সেমির টিকিট কেটেছিল তারা। দুই দলই গ্রুপ সেরা হয়েছিল। টানা আট জয়ে শিরোপার মঞ্চে এসেছে সাউথ আফ্রিকা। ভারতের জয় একটি কম, কারণ কানাডার সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।

ফাইনালে যে দলই জিতবে, ইতিহাস গড়া হবে। এই প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন দেখবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। অন্যদিকে, সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ সম্ভবত এটিই হতে চলেছে। প্রথমবার তারা বিশ্বকাপের ফাইনালে খেলবে। ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো আইসিসি আসরের ফাইনালে তারা উঠতে পারেনি।

ওয়ানডে বিশ্বকাপে ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫ ও ২০২৩ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপে ২০০৯ ও ২০১৪ সালে অর্থাৎ সবমিলিয়ে দুই ফরম্যাটে ৭বার সেমিফাইনাল খেলেছে সাউথ আফ্রিকা। কিন্তু এই প্রথম শিরোপার এতো কাছে পৌঁছাতে পেরেছে এইডেন মার্করাম বাহিনী। অন্যদিকে, দেশের মাঠ ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর দুই সংস্করণের কোনো বিশ্বকাপ নেই ভারতের। সবশেষ ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বৈশ্বিক ইভেন্টে তাদের ট্রফি নেই।

ওয়েস্ট ইন্ডিজে এই নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ফাইনাল। আগেরবার ২০১০ আসরের ফাইনালও হয়েছিল বার্বাডোজের কেনসিংটন ওভালে। অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার বৈশ্বিক শিরোপার স্বাদ পেয়েছিল ইংল্যান্ড।

Reneta

চলতি আসরে কেনসিংটন ওভালে হতে চলেছে নবম ম্যাচ। প্রথম ম্যাচে নামিবিয়া ও ওমানের লড়াই গড়িয়েছিল সুপার ওভারে, পরের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। বাকি ছয় ম্যাচের কোনোটিতে সেভাবে লড়াই জমেনি। প্রথম চারটি পূর্ণ ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল জয় পেয়েছিল। তবে এবারের আসরে প্রথম এই মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা। তবে আফগানিস্তানকে ৪৭ রানে হারানোর ম্যাচটি এই মাঠে খেলেছিল ভারত।

ভারত-ইংল্যান্ডের সেমিফাইনালে বৃষ্টি হানা দিয়েছিল দুই দফায়। ফাইনালেও কিছুটা শঙ্কা আছে বৃষ্টির। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ফাইনাল। এ দিন ভোর ৪টা থেকে সকাল ৯টার মধ্যে ৫০ শতাংশ শঙ্কা আছে বৃষ্টির। টসের সময় সেই শঙ্কার হার ৩০ শতাংশ। দুপুর একটা নাগাদ আবার তা বেড়ে হয়ে যাচ্ছে ৫০ শতাংশ। নির্ধারিত তারিখে বৃষ্টির কারণে বাড়তি ১৯০ মিনিটে খেলা শেষ করতে পারলে ১০ ওভার করে কমে যেতে পারে।

নির্ধারিত দিনে ১০ ওভার করে খেলেও যদি ফল না আসে, তবে ম্যাচ গড়াবে রিভার্জ ডেতে। রোববার টস বা ম্যাচ নতুন করে হবে না। যেখানে খেলা থেমেছিল, নতুন দিনে শুরু হবে সেখান থেকেই। প্রথম দিনের মতো পরের দিনও খেলা শুরুর সময় সকাল সাড়ে ১০টা। দুই দিনেও যদি খেলা শেষ না হয়, তাহলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত-সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেনসিংটন ওভালটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনালভারত২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT