চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ম্যাচের আগে যে ‘ইঙ্গিত’ রোহিতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নেমেছিল ভারত। একজন পেসারের জায়গায় নেয়া হয়েছিল স্পিনার কুলদীপ যাদবকে। বোলারদের দুর্দান্ত প্রদর্শনীতে জয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। তবে প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় দলের জন্য যেকোনো পরিবর্তনে প্রস্তুত ভারত অধিনায়ক।

ব্রিজটাউনে কেনসিংটন ওভালে বৃহস্পতিবার রাতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৮১ রান তোলে রোহিতের দল। জবাবে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে আফগানিস্তান।

ম্যাচ শেষে ৩৭ বর্ষী রোহিত বলেছেন, ‘গত দুই বছরে আমরা এখানে বেশকিছু টি-টুয়েন্টি ম্যাচ খেলেছি, তাতে কন্ডিশন নিয়ে কিছুটা ধারণা ছিল। সে অনুযায়ী পরিকল্পনা করেছি। ভালোভাবে মানিয়ে নিয়ে ১৮০ রানের সংগ্রহ করেছিলাম। যা ব্যাটারদের দুর্দান্ত প্রচেষ্টা ছিল। আর বোলিংয়ে বাকি কাজটা সেরেছে আমাদের বোলররা।’

‘বুমরাহ কী মানের বোলার এবং সে কী করতে পারে তা আমরা জানি। পরিস্থিতি বিবেচনায় তাকে স্মার্টভাবে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। কারণ সে দায়িত্ব নিতে পছন্দ করে। দলের জন্য বছরের পর বছর ধরে এমন করছে।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। আফগানিস্তানের বিপক্ষে ভারত তিন স্পিনার খেলালেও বাংলাদেশের বিপক্ষে এমন নাও হতে পারে, আভাস দিয়েছেন রোহিত।

‘আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যেকোনো পরিবর্তন করতে প্রস্তুত। এই ম্যাচে তিনজন স্পিনার খেলানোর প্রয়োজন অনুভব করেছিলাম, সেটাই করেছি। পরের ম্যাচে যদি মনে করি তিন পেসার খেলানো প্রয়োজন, সেটাই করা হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশভারত২৪রোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬

সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কারা গেল নকআউটে

জুন ২৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT