চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক না পেলেও বিশ্বকাপে যেখানে চতুর্থ ফারুকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

উগান্ডার বিপক্ষে ১২৫ রানের জয়ের ম্যাচে বল হাতে প্রথম ওভারেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ফজলহক ফারুকী। ভাগ্য সহায় না হলেও আফগানিস্তানের এই পেসার নিজেকে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা বোলারদের কাতারে নিয়ে গেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বমঞ্চে তিনি এখন ইতিহাসের চতুর্থ সেরা বোলিং ফিগারের মালিক।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মঙ্গলবার আফগানদের হয়ে ৪ ওভারে কেবল ৯ রান দেন পেসার ফারুকি। ২.২৫ ইকোনোমিতে একাই নেন ৫ উইকেট।

লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস ৮ রানে ৬ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে রয়েছেন। ২০১২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েন। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রানে ৫ উইকেট পেয়েছিলেন রঙ্গনা হেরাথ। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রান ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের উমর গুল।

হ্যাটট্রিক না পেলেও কোনো আক্ষেপ নেই এমনটাই জানান ফারুকী। বললেন, ‘হ্যাটট্রিক আমি কয়েকবার মিস করেছি। এটি আসলে এমন একটি বিষয় যা, আমার নিয়ন্ত্রণে নেই। সুযোগ পেলে আবারও চেষ্টা করব। আমি কয়েকটা ভালো বল করার চেষ্টা করেছিলাম, দেখছিলাম আসলে কী হয়। প্রথম দিকে সবচেয়ে বেশি সুইংয়ের চেষ্টা করেছি। পরে ধীরগতির বলগুলোও ভেতরে করার চেষ্টা করেছি।’

‘নিজের উন্নতির জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দারুণভাবে সহযোগিতা করে, এমনকি বড় মঞ্চে খেললেও তাই। এখানে অনেক বড় খেলোয়াড়দের সঙ্গে খেলা হয়। এটা চাপের মুখে খেলতে এবং সঠিক জায়গায় বল করতেও সাহায্য করে।’

টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৩ রানে পৌঁছায় রশিদ খানের দল। জবাবে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে উগান্ডা থামে ৫৮ রানে। বিশ্বকাপে এটি আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। আগেরটি ছিল ২০২১ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে দলটি ১৩০ রানে জিতেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪উগান্ডা২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফারুকীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ ও সংস্কার বাস্তবায়নের পরামর্শ আইক্যাবের

জুন ১৪, ২০২৬

‘মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে’

জুন ১৪, ২০২৬

৫২ বছর পর বিশ্বকাপে এসে শুরুটা রাঙাতে পারল না হাইতি, ৩৬ বছর পর জয় পেল স্কটল্যান্ড

জুন ১৪, ২০২৬

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT