চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের বিদায়ে সুপার এইটে যেতে বাংলাদেশের সমীকরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে এক রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। এ ম্যাচের ফলাফলে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সমীকরণ বাংলাদেশের জন্য এখন অনেকটাই সহজ। যদিও টিম টাইগার্সের হাতেই এখনো রয়েছে নিজেদের গ্রুপপর্ব পেরিয়ে যাওয়ার চাবিকাঠি।

ডি-গ্রুপে চার ম্যাচের সবকটি জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করা সাউথ আফ্রিকা সুপার এইট পর্ব শুরু করবে। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ। তিন ম্যাচে এক জয়ে নেদারল্যান্ডস ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নেপাল ও শ্রীলঙ্কার তিন ম্যাচে এক পয়েন্ট।

প্রোটিয়াদের পর ডি-গ্রুপ থেকে কারা সুপার এইটে যাবে, সেটি এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে কারা যাবে, সেটি জানতে আগামী ১৭ তারিখ ভোরের দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

সুপার এইটে যেতে লাল-সবুজের দলের নিজেদের কাজটা ঠিকঠাক সেরে নিতে পারলেই চলবে। নেপালকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটের টিকিট হাতে পাওয়া যাবে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও ৫ পয়েন্ট নিয়ে টাইগাররা পরের পর্বে যাবে। এক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও ডাচসের পয়েন্ট হবে ৪, বাংলাদেশের চেয়ে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

তবে বাংলাদেশ যদি গ্রুপপর্বে নিজেদের শেষ খেলায় হারলে এবং নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কা পরাজিত হয়, তাহলে তখন রানরেটের হিসাব আসবে। কারণ সেক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। রানরেটে এগিয়ে থাকা দলই যাবে সুপার এইটে।

মাঠে নামার আগে অবশ্য রানরেটে সুবিধাজনক অবস্থানে আছে নাজমুল হোসেন শান্তর দল। লাল-সবুজদের নেট রানরেট এখন ০.৪৭৮, অপরদিকে ডাচদের নেট রানরেট -০.৪০৮। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে অনেক বড় ব্যবধানেই কমলা বাহিনীকে হারাতে হবে। আবার বাংলাদেশকেও বড় ব্যবধানে পরাজিত হতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT