ক্রিকেট

আফগানিস্তানের কাছে হারের যে ব্যাখা দিলেন উইলিয়ামসন

উইলিয়ামসন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইলিয়ামসন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিজ্ঞাপন বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে হেরেছে কিউইরা। আফগানদের কাছে এমন হারের কারণ হিসেবে দলের বাজে ফিল্ডিং আর ব্যাটিংকেই দায়ী করেছেন কেন উইলিয়ামসন।

ম্যাচ শেষে ৩৩ বর্ষী ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেছেন, ‘এমন হারের সবচেয়ে হতাশাজনক অংশ ছিল প্রথম দশ ওভারের বাজে ফিল্ডিং। ম্যাচে ব্যাটারও নিজেদের সেরাটা দিতে পারেনি। এমন একটি পিচে আফগানিস্তান উইকেট ধরে খেলেছিল। সেই সুযোগ তারা দারুণভাবেই কাজে লাগিয়েছে। আমাদের দিক থেকে চিন্তা করলে, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার দারুণ একটি সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি হাতছাড়া করেছি, যা আমাদের জন্য খুবই হতাশাজনক।’

‘তারা খেলার সবদিক থেকেই আমাদের ছাড়িয়ে গেছে। নিজেদের সেরাটা দিতে পারিনি আমরা। নিজেদের কাছ থেকে আরও বেশি আশা করেছিলাম। আমরা জানি, আরও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ আসছে। ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ক্রিকেট খেলছে। ওই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

গায়ানার প্রভিডেন্সে শনিবার ভোরে টসে হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫৯ রান। ওপেনিং ব্যাটার রাহমানউল্লাহ গুরবাজের ব্যাটে আসে সর্বাধিক ৮০ রান। রান তাড়ায় ১৫.২ ওভারে ৭৫ তুলে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। টি-টুয়েন্টিতে এটি নিউজিল্যান্ডের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। মিরপুরে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ৬০ রানে অল আউট হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।

বিষয়:আফগানিস্তান২৪ উইলিয়ামসন টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নিউজিল্যান্ড২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…