ক্রিকেট

‘আমরা তো আগে থেকেই জানি, এটা কোনো ইস্যু না’

তামিমের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি

বাংলাদেশের রাজনীতিবিদরা একসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক নেতারা একসঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নিয়েছিলেন তামিম ইকবাল। সেই সময় শেষ হতেই টাইগার ওপেনার জানিয়ে দেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের কথা।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘টি-টুয়েন্টি! এটা তো আগে থেকেই জানি। নতুন কী, আপনারা কাল জানানোর পর জানলেন, শুনলেন? এটা কে না জানে! আমরা তো আগেই জানি, এটা তো কোনো ইস্যু না।’

নাজমুল হাসানের কাছে সরাসরি জানতে চাওয়া হয় বিসিবি কখন নিশ্চিত হল তামিম টি-টুয়েন্টি খেলবেন না। জবাবে তিনি বললেন, ‘অবসর নিয়ে আমার তো মনে হয় আগে বলে দিয়েছি। আগের নিউজগুলো দেখেন পেয়ে যাবেন।’

টি-টুয়েন্টি থেকে তামিমের অবসর প্রসঙ্গে সরাসরি আগে সংবাদমাধ্যমকে কিছু বলেননি বিসিবি প্রধান। তামিম সবাইকে একটু সংশয়েই রেখেছিলেন। গায়ানায় শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টি-টুয়েন্টি অবসরের ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক।

বিষয়:টি-টুয়েন্টি তামিম পাপন বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…