চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাচদের দাঁড়াতেই দিলো না শীর্ষের ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

স্নায়ুচাপী ম্যাচে পাকিস্তানকে হারানোর পর নেদারল্যান্ডসকেও হারাল ভারত। টানা দুই জয়ে টেবিলের শীর্ষ দখল করে বসেছে রোহিত শর্মার দল। তিন ফিফটিতে ভারতের গড়া ১৮০-এর জবাবে ডাচরা থেমেছে ৫৬ রান পেছনে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোহিত-যাদব-কোহলির দাপুটে ব্যাটিংয়ের পর তোপ দেগেছেন ভূবনেশ্বর-আর্শদ্বীপ-সামিরা। অক্ষর প্যাটেল-রবীচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতেও নাকাল হয় ডাচ ব্যাটিং লাইনআপ। ৯ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস জমা করে ১২৩ রান। ম্যাচ সেরা হয়েছেন ৩৬০ ডিগ্রি খ্যাত ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব।

আসরের দুই নম্বর গ্রুপে টানা জয় পাওয়া ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। বাংলাদেশকে ধসিয়ে বড় জয় তোলা সাউথ আফ্রিকা আছে দুই নম্বরে, টেম্বা বাভুমার দলের সংগ্রহ ৩ পয়েন্ট। দুই পয়েন্ট তোলা বাংলাদেশ আছে তিনে। দিনের আরেক খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে টেবিলের ৫ নম্বরে থাকা পাকিস্তান।

বৃহস্পতিবার সিডনিতে আগুন ঝরানো বোলিং করেছেন ভূবনেশ্বর। সুইং, ইনসুইং আর গতির পাজলড বোলিংয়ে খেই হারিয়েছেন ডাচদের দুই ব্যাটার। ৩ ওভারে দুই মেডেন ভূবি খরচ করেছেন মাত্র ৯ রান। আরেক পেসার আর্শদ্বীপের ঝুলিতেও এসেছে দুটি শিকার। সামিও কম যাননি, ৪ ওভারে ২৭ রান খরচ করে অভিজ্ঞ পেসার ফিরিয়েছেন টিম প্রিঙ্গলকে। অশ্বিন ও অক্ষর ছিলেন মিতব্যয়ী। কিপটে বোলিংয়ে দুজনেই ফিরিয়েছেন দুজন করে ডাচম্যানকে।

নেদারল্যান্ডসের ব্যাটিং ব্যর্থতার শুরুটা বিক্রমজিৎ সিংয়ের হাত ধরে। ভূবির বলে তিনি বোল্ড হয়ে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। রান তুলতে খাবি খান বাস ডে লেডে, কলিন অ্যাকারম্যান, টম কুপার। অধিনায়ক স্কট এডওয়ার্ডসও ব্যর্থ হন। শুরুর ছয় ব্যাটারের মাঝে ওপেনিংয়ে নামা ম্যাক্স ও’ডাউড খেলেছেন ১০ বলে ১৬ রানের ইনিংস। বাকি সবাই ধুঁকেছেন রান করতে, দশ রানের গণ্ডি পেরিয়েছেন মোটে তিনজন।

মাঝের দিকে ১৫ বলে ১টি করে চার-ছয়ে টিম প্রিঙ্গল থামলে বাকিরা ব্যর্থ হন। শেষ উইকেট জুটিতে সিরাজ আহমেদ ও পল ফন মিকেরেনের ২২ রানের জুটিতে হারের ব্যবধান কমে। ইনিংসের শেষ ওভারে আর্শদ্বীপকে টানা তিনটি চার মারেন পল, ৬ বলে খেলেন ১৪ রানের ক্যামিও। ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন সিরাজ।

Reneta

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে বলার মতো শুরু পায়নি ভারত। নিজের অফফর্ম ধারাবাহিক করেছেন লোকেশ রাহুল। ডাচদের বিপক্ষেও ছিলেন নামের ছায়ায়। ৯ রান করে ফেরার আগে ডানহাতি হার্ডহিটার খরচ করেছেন ১২ বল। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলকে বড় লক্ষ্যে এগিয়ে দেন রোহিত ও কোহলি।

ফ্রেড ক্ল্যাসেন, পল ফন মিকেরেনদের বলও বলে-কয়ে সীমানা দড়ির ওপারে পাঠিয়েছে ভারতের টপ তিন ব্যাটার। ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় রোহিত সাজিয়েছেন ৫৩ রানের ইনিংস। অধিনায়কের ফেরার পর বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন যাদব।

দুইশ ছাড়ানো স্ট্রাইক রেটে ডানহাতি যাদব খেলেন ৫১ রানের ইনিংস। ২০তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন, এর আগে ২৫ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচজয়ী ৮২ রানের পর এদিনও ফিফটি তুলে নেন কোহলি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার টানা দ্বিতীয় ফিফটি তুলতে খেলেন ৪৪ বল, ৩টি চার ও দুই ছক্কায় আনেন ৬২ রান।

বাজে শুরুর রেশ মাঝের দিকে পড়ে ভারতের ইনিংসে। যেজন্য দুইশ ছাড়াতে পারেনি দলটি। লোগান ফন বিকের উপর সবচেয়ে বেশি ঝাল মিটিয়েছেন রোহিত-যাদবরা, ওভারে ১১.২৫ গড়ে তোলেন ৪৫ রান। ডাচদের হয়ে একটি করে শিকার ফ্রেড ও পল ফনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতযাদবরোহিতসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT