ক্রিকেট

করোনা নিয়েই খেললেন ডকরেল

ক্রিকেট খেলোয়াড় ডকরেল করোনা নিয়েই খেলছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ডকরেল মাঠে ব্যাট হাতে প্রস্তুত, তিনি একটি ম্যাচে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসি আগেই নিশ্চিত করেছিল, করোনাভাইরাসে আক্রান্ত হলেও বিশ্বকাপে খেলতে সমস্যা নেই। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নতুন নিয়মের অধীনে খেলেছেন জর্জ ডকরেল। আইরিশ অলরাউন্ডার বর্তমানে কোভিড-১৯ পজিটিভ।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিবৃতিতে বলেছে, ‘‘ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে ৩০ বর্ষী ডকরেল করোনাভাইরাসে ‘সম্ভাব্য পজিটিভ’ হয়েছেন। ডকরেলের উপসর্গগুলো খুব সামান্য এবং তিনি শারীরিকভাবে ফিট আছেন।’’

আইরিশদের একজন মেডিকেল স্টাফ ডকরেলের চলাফেরায় সামঞ্জস্য রাখার বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং কোভিড প্রোটোকল মানতে বাধ্য করবেন।

ডকরেলকে স্কোয়াডের বাইরে রাখার সাহস করতে পারেনি আইরিশরা। সুপার টুয়েলভ নিশ্চিতের ম্যাচে স্কটিশদের বিপক্ষে ২৭ বলে ৩৯ রানের ক্যামিও খেলেছিলেন এ অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করে অবশ্য তেমন কিছু করতে পারেননি। অন্য সবার মতো ব্যর্থ হয়েছেন, ব্যাট হাতে ১৬ বলে করেছেন ১৪ রান।

করোনা পজিটিভ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ডকরেলই প্রথম নন। আগস্টে কমনওয়েলথ গেমসের স্বর্ণ জেতার লড়াইয়ে করোনার লক্ষণ নিয়েই খেলেছিলেন অজি নারী ক্রিকেটার তাহিলা ম্যাকগ্রেথ।

আইসিসির নতুন নিয়মে বলা আছে, করোনা পজিটিভ হলেও কোনো খেলোয়াড়ের খেলতে বাধা নেই। দলের সঙ্গে ভ্রমণ ও অনুশীলনেও বাধা নেই। তবে তাকে আলাদাভাবে থেকে প্রোটোকল মেনে এসব করতে হবে।

বিষয়:আইসিসি করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টি-টুয়েন্টি আয়ারল্যান্ড টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…