চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতের বিপক্ষে লড়ে জিতল ডাচম্যানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত— শক্তিমত্তায় উভয়েই আসরের অন্যদের থেকে খানিকটা পিছিয়ে। তবে দুই প্রতিপক্ষের মাঝে পার্থক্য করলে সামর্থ্য-পরিসংখ্যানে এগিয়ে থাকবে ডাচরাই। বিশ্বকাপের শুরুর দিনে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডসই। অবশ্য নবাগত আমিরাতও কম যায়নি, রোমাঞ্চ ছড়িয়ে জমিয়ে তুলেছিল লড়াই।

রোববার জিলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের রুদ্ধশ্বাস ম্যাচটির সমাধান দেখতে অপেক্ষা করতে হয়েছে শেষ বলের আগ পর্যন্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় শুরুতে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তোলে আমিরাত। ৭ উইকেট হারিয়ে রোমাঞ্চকর যাত্রা পাড়ি দেয় স্কট এডওয়ার্ডসের দল।

জিততে শেষ ১২ বলে ডাচদের প্রয়োজন ছিল ১০ রান। আমিরাতের হয়ে ১৯তম ওভার করতে আসা জহুর খান চড়িয়ে দেন রোমাঞ্চের পারদ। নিজের শেষ ওভারের তৃতীয় বলে ফেরান আমিরাতের জয়ের অন্যতম বাধা টিম প্রিনগলকে। ১৬ বলে ১৫ রান করে ফিরলে চাপ বাড়ে ডাচদের। জাওয়ার ফরিদের ৬ বলে ৬ রানের সমীকরণ মেলাতে আর কোনো ঝুঁকি নেননি অধিনায়ক স্কট।

আমিরাতের হারের দায় নিতে পারেন খোদ দলটির অধিনায়কই। ১৪তম ওভারে টিমের সহজ ক্যাচ না ছাড়লে ফল ভিন্নও হতে পারত। ছোট রানের রোমাঞ্চকর ম্যাচে বল হাতে ক্যারিশমা দেখিয়েছেন জুনায়েদ সিদ্দিকি। ৪ ওভারে ২৪ রানে ফিরিয়েছেন ৩ ডাচ ব্যাটারকে।

ছোট লক্ষ্যে নেমে বলার মতো ভালো শুরু পায়নি নেদারল্যান্ডস। ১৪ রানে বিক্রমজিত সিং ফেরার পর ২৯ রানের দুটি জুটি গড়েন ম্যাক্স ওড ও বাস ডে লেডে।

ডাচ ইনিংসের পতন শুরু হয় ১১ ওভারের পর। ৪ উইকেট হারিয়ে ৭১ রান থেকে ৭৬ রানে আসতে ফিরতে হয় আরও দুই ব্যাটারকে। ছয়ে নামা স্কটের ১৯ বলে ১৬ রানের ইনিংসের যোগ্য সঙ্গ দিয়ে জয় তুলে নেয় লোগান ফন বিক।

Reneta

আগে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু করে আমিরাত। দলীয় ৩৩ রানে ফেরেন চিরাগ সুরি। ৯০ রানের পর টপাটপ ৫ উইকেট হারায় তারা। একে একে ব্যর্থ হয় মিডল ও লোয়ার অর্ডার। ওপেনে নামা মোহাম্মদ ওয়াসিম খেলেছেন ৪৭ বলে ৪১ রানের ইনিংস, এটিই আমিরাত ইনিংসের সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১১ রানে জমা করতে পারে দলটি।

ডাচদের হয়ে দুটি উইকেট নেন ফ্রেড ক্লাসেন। ৩ ওভারে ১৯ রান খরচায় ৩টি উইকেট নেন বাস ডে লেডে। অলরাউন্ডিং পারফর্মের খেতাবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ২২বর্ষী পেস-অলরাউন্ডারের হাতে।

রোমাঞ্চকর জয়ে ২ পয়েন্ট তুলে টেবিলের দুইয়ে উঠেছে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নামিবিয়া। ১৮ তারিখ শীর্ষে থাকা দলটির বিপক্ষে খেলবে স্কট এডওয়ার্ডসের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিলংটি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২বাস ডে লেডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT