ক্রিকেট

টি-টুয়েন্টি আর খেলবেন ‘না’ রোহিত

রোহিত শর্মা ভারতের ক্রিকেট দলের অধিনায়ক, ভাবুক মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, ক্যাপ ও জার্সি পরা, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় দলের জার্সিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে টি-টুয়েন্টি ফরম্যাটে সম্ভবত আর দেখা যাবে না। ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বকাপ শুরুর আগে আলোচনা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে।

২০২২ সালের নভেম্বর মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে থেকে বিদায় নেয় ভারত। এরপর আর কোনো টি-টুয়েন্টি ম্যাচ খেলেননি ৩৬ বর্ষী রোহিত। তার জায়গায় অধিকাংশ ম্যাচে দায়িত্ব পালন করেছেন দলটির সহ-অধিনায়ক ও পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

বিসিসিআইয়ের গত বুধবারের সভার পর রোহিতের ভবিষ্যৎ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ‘অবস্থার নতুন কোনো অগ্রগতি হয়নি। গত এক বছর রোহিত কোনো টি-টুয়েন্টি খেলেননি এবং তার লক্ষ্য ছিল ওয়ানডে বিশ্বকাপ।’

‘প্রধান নির্বাচক অজিক আগারকারের সাথে এ বিষয়ে তার বিস্তর আলোচনা হয়েছিল। সে নিজের টি-টুয়েন্টি থেকে দূরে থাকার ইচ্ছা পোষণ করেছিল। পুরোটাই ছিল রোহিতের ইচ্ছা।’

রোহিতের পর টি-টুয়েন্টিতে চার ওপেনার শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ এবং ঋতুরাজ গায়কোয়াড় নিজেদের প্রমাণ করেছেন। যদি তারা পারফর্ম না করতে পারেন, সেক্ষেত্রে বোর্ড রোহিতকে তার সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করতে অনুরোধ করবে।

ওয়ানডের মতো টি-টুয়েন্টিতেও দুর্দান্ত পারফর্মার ভারতীয় অধিনায়ক। এ পর্যন্ত ১৪৮ ম্যাচে এ ডানহাতি ব্যাটার প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ৩,৮৫৩ রান করেছেন। তার নামের পাশে রয়েছে চারটি শতক।

বিষয়:আগারকার ঈশান গিল জয়সোয়াল টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ বিসিসিআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…