চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট শিকারের সেরা দশে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে ব্যাট-বলের লড়াই জমে উঠেছিল বেশ। ইংল্যান্ডের শিরোপা উঁচিয়ে ধরার আগ পর্যন্ত ব্যাটারদের সাথে পাল্লা দিয়ে গতি আর ঘূর্ণিতে সফল ছিলেন বোলাররাও। এক নজরে দেখে নেয়া যাক উইকেট শিকারের সেরা দশে আছেন কারা।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে প্রথম রাউন্ডের বাধা টপকে সুপার টুয়েলভে খেলতে হয়েছে। পথে বল হাতে কার্যকরী ভূমিকা রেখে ভানিডু হাসারাঙ্গা হয়েছেন টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি। ৮ ম্যাচে ১৩.২৬ গড়ে ১২.৪০ স্ট্রাইক রেটে ৬.৪১ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট।

বিশ্বসেরা দলের স্যাম কারেন আছেন দুইয়ে। ৬ ম্যাচে ৬.৫৩ ইকোনমি রেট ও ১০.৫ স্ট্রাইক রেটে ১৩ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টজুড়ে দারুণ বোলিং করে ইংল্যান্ডের শিরোপা জয়ে অবদান রাখায় ফাইনাল ও আসরের সেরা খেলোয়াড় হয়েছেন ২৪ বর্ষী পেসার।

আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের বাস ডে লেডে ইংলিশ পেসার স্যাম কারেনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি বোলার। ১৩ গড়ে ১০.১০ স্ট্রাইক রেট ও ৭.৬৮ ইকোনমি রেটে ৮ ম্যাচে ১৩ উইকেট তার।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ১৬.৫৮ গড়ে ১৩ স্ট্রাইক রেট ও ৭.৬৫ ইকোনমি রেটে ৮ ম্যাচে ১২ উইকেট নিয়ে আছেন চারে। সাউথ আফ্রিকার পেসার এনরিচ নর্টজে ৫ ম্যাচে ৮.৫৪ গড়ে ৯.৫০ স্ট্রাইক রেট ও ৫.৩৭ ইকোনমি রেটে নিয়েছেন ১১ উইকেট।

নর্টজের সঙ্গে যৌথভাবে ১১ উইকেট পেয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, আয়ারল্যান্ডের জশ লিটল ও নেদারল্যান্ডসের পল ফন মিকেরেন। ১০টি করে উইকেট নিয়েছেন ভারতের আর্শদীপ সিং ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২নর্টজেমুজারাবানিহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

এপ্রিল ২০, ২০২৬

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

এপ্রিল ২০, ২০২৬

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ২০, ২০২৬

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT