ক্রিকেট

পদত্যাগ করলেন ইংল্যান্ডের কোচ

ইংল্যান্ডের কোচের ছবি, তিনি গ্লাভস হাতে প্রশিক্ষণে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্রিকেট কোচ মাঠে প্রশিক্ষণের সময়, তিনি গ্লাভস পরে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ অস্ট্রেলিয়ান ম্যাথু মট পদত্যাগ করেছেন। ৫০ বর্ষী কোচ দুবছর দায়িত্ব পালন করার পর বিশ্বকাপে ব্যর্থতার প্রভাবে পদ ছাড়লেন। খবরটি জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেবেন। ট্রেসকোথিক পুরো গ্রীষ্মকালীন সময়ে ইংল্যান্ড দলকে সামলাবেন। থ্রি-লায়ন্সদের পরের সফর অস্ট্রেলিয়ায়। সিরিজে তিনটি টি-টুয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে তারা।

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার আগে সেরার তকমা ছিল ইংল্যান্ডে কাছে। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে যায়। ইসিবি’র ম্যানেজিং ডিরেক্টর এক বার্তায় সফলভাবে দায়িত্ব পালনে মটকে শুভেচ্ছা জানিয়েছেন।

মট জানিয়েছেন, ‘আমি অত্যন্ত গর্বিত ইংল্যান্ড দলকে কোচিং করিয়েছি, বিষয়টি সম্মানের। গত দুবছর সফলতা পাওয়ার জন্য আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছি। সত্যিই গর্বিত সেই ২০২২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলাম।’

২০২২ সালের মে মাসে ম্যাথু মটকে ওয়ানডে ও টি-টুয়েন্টি কোচ হিসেবে নিয়োগ করেছিল ইসিবি।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইসিবি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ট্রেসকোথিক মট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…