চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ নির্ধারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০২৪ সালে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে শুরু হবে ৪ জুন। আসরের ফাইনাল ম্যাচ ৩০ জুন মাঠে গড়াবে। মোট ১০ ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। টি-টুয়েন্টির এবারের বৈশ্বিক আসরে অংশ নেবে ২০টি দল।

চলতি সপ্তাহে আইসিসির একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে কয়েকটি ভেন্যু পরিদর্শন করেছে। দেশটিতে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ফ্লোরিডার লডারহিল, যেখানে ইতিমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। বাকি ভেন্যুগুলো হল- মরিসভিল, ডালাস এবং নিউ ইয়র্ক।

মরিসভিল এবং ডালাসে বর্তমানে মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের ম্যাচগুলো হচ্ছে। ডালাস (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম), মরিসভিল (চার্চ স্ট্রিট পার্ক) এবং নিউ ইয়র্ক (ব্রঙ্কসের ভ্যান কর্টল্যান্ড পার্ক) এর মাঠগুলো এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। আগামী কয়েক মাসের মধ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এবং ইউএসএ ক্রিকেট (ইউএসএসি) এর সঙ্গে ভেন্যুগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

অংশ নেয়া ২০টি দলকে চার গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করবে। চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে সুপার এইটে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে।

পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের বাধা পেরিয়ে পাপুয়া নিউগিনি বিশ্বকাপের টিকিট কেটেছে। ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে মূলপর্বে পা দিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একটি আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া অঞ্চল থেকে দুটি দল বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।

আঞ্চলিক বাছাইপর্বের আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রসহ ১২টি দল ইতিমধ্যেই সরাসরি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT