চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই গ্রুপের ছয় দলের সেমিফাইনালে যাওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জয়-পরাজয়ের পাশাপাশি টি-টুয়েন্টি বিশ্বকাপে বড় ইস্যু হয়ে উঠেছে নেট রান রেট। বৃষ্টিতে কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নেট রান রেট যে অনেক বড় ভূমিকা রাখবে, তা এখন সকলেরই জানা।

মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ার তাদের সমান ৩ পয়েন্ট। এর আগে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের খেলাটিও বৃষ্টিতে ভেসে যায়।

সমীকরণ বলছে, সুপার টুয়েলভ পর্বে এক নম্বর গ্রুপের ছয় দলের সামনেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা আছে। দলগুলোকে তাদের বাকি ম্যাচগুলোতে জিততেই হবে। একই সঙ্গে রান রেটের উপর রাখতে হবে নজর।

Banglabid

২ ম্যাচে ৩ পয়েন্ট তুলে রানরেটে এগিয়ে থাকায় সবার উপরে নিউজিল্যান্ড। দুইয়ে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ড তিনে। চারে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়ার পয়েন্টও ৩। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।

নিউজিল্যান্ড (রান রেট +৪.৪৫০, পয়েন্ট ৩)
শনিবার সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এ খেলায় কিউইরা জিতলে তাদের শেষ চারে যাওয়ার পথ মসৃণ হবে। এরপর কেন উইলিয়ামসনের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। হাতে থাকা তিন ম্যাচের দুটিতে জিতলে নিউজিল্যান্ডের সেমির টিকিট কাটার সম্ভাবনা থাকবে।

ইংল্যান্ড (রান রেট +০.২৩৯, পয়েন্ট ৩)
সেমিতে যাওয়া তো বটেই, বিশ্বকাপে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যান্ডকে জিততেই হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট ও রান রেটের সমীকরণ মেলানো জস বাটলারের দলের পক্ষে সহজ হবে।

Reneta

আয়ারল্যান্ড (রান রেট -১.১৬৯, পয়েন্ট ৩)
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ম্যাচ থাকায় আয়ারল্যান্ড সেমিফাইনালে পৌঁছানো বেশ কঠিন। শ্রীলঙ্কার কাছে ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটের পরাজয়ের ক্ষতি কাটিয়ে উঠতে তাদের সেই ম্যাচগুলোতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই।

অস্ট্রেলিয়া (রান রেট -১.৫৫৫, পয়েন্ট ৩)
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়ার শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতেই হবে। পাশাপাশি দলটিকে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

শ্রীলঙ্কা (রান রেট + ০.৪৫০, পয়েন্ট ২)
লঙ্কানদের বিশ্বকাপে নিউজিল্যান্ডের পর আফগানিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে লড়তে হবে। সবকটিতে জিতলে তাদের সেমিফাইনালে খেলা নিশ্চিত। দুটিতে জয় পেলে তাদের রান রেটের উপর নির্ভর করতে হবে।

আফগানিস্তান (রান রেট -০.৬২০, পয়েন্ট ২)
মজার ব্যাপার হল, কোনো ম্যাচ না জিতেই এই গ্রুপে আফগানরা পকেটে ২ পয়েন্ট পুরেছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে তারা বৃষ্টির কল্যাণে পয়েন্ট ভাগাভাগি করেছে। কাগজে-কলমে তাদের সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে আছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে আফগানিস্তানকে জিততেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২পয়েন্ট টেবিলসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT