চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের দেড়শর আগেই আটকাল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে দুদলের সামনেই রয়েছে টিকে থাকার সুযোগ। এমন সমীকরণ সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট নিয়ে বড় সংগ্রহের লক্ষ্যেই ছিল আফগানিস্তান। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সামনে যদিও ৮ উইকেটে ১৪৪ রানের বেশি বোর্ডে জমাতে পারেনি তারা।

মঙ্গলবার ব্রিসবেনে গ্রুপ ১-এর খেলায় আফগানরা পাওয়ার প্লেতে ওপেনিং জুটিতে ৪২ রান যোগ করে। পাওয়ার প্লে শেষে ভাঙে জুটি। ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২৮ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন রাহমানউল্লাহ গুরবাজ।

দলীয় ৬৮ রানের মাথায় উসমান ঘানি সাজঘরে ফেরেন। ভানিডু হাসারাঙ্গার বলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে দাসুন শানাকার হাতে ধরা পড়েন। ২৭ বলে ২৭ রান করে যান।

ইব্রাহিম জাদরান ১৮ বলে এক চার ও এক ছক্কায় ২২ রান করে লাহিরুর তৃতীয় শিকার হন। ১৮ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে লংঅফে হাসারাঙ্গার তালুবন্দি হন নাজিবুল্লাহ জাদরান।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন হজরতউল্লাহ জাজাই। পরিবর্তে স্কোয়াডে আসা গুলবাদিন নাইব গত নভেম্বরের পর কোনো আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেননি। একবছর পর সরাসরি বিশ্বকাপের মতো বড় মঞ্চে একাদশে ঢুকে গেছেন।

১৮তম ওভারে নাইবের উপর দুর্ভাগ্য ভর করে। মিড উইকেটে বল ঠেলে রান নেন মোহাম্মদ নবি। দ্বিতীয় রান নিতে চাইলেও নবি পরে স্ট্রাইক প্রান্তে থাকা নাইবকে ফিরে যেতে বলেন। দ্রুত দৌড়ের মধ্যে থাকা নাইব ভারসাম্য হারিয়ে পড়ে যান, হাত থেকে ছুটে যায় ব্যাট। শরীর গড়াগড়ি দিয়ে নিরাপদে পৌঁছানোর প্রাণান্তকর চেষ্টা করেন। শেষ রক্ষা হয়নি। পাথুম নিশাঙ্কার ছোড়া বল গ্লাভসে জমা করে উইকেট ভেঙে দেন কুশল মেন্ডিস। হাতে ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ চাড়েন ১২ রান করা নাইব।

Reneta

পরে কাসুন রাজিথার বলে শানাকার ক্যাচ হন নবি। আফগান অধিনায়ক ৮ বলে এক চারে ১৩ রানের বেশি করেননি। শেষ ওভারে হাসারাঙ্গা আরও ২ উইকেট তুলে নিলে দেড়শ রানে যেতে ব্যর্থ হয় আফগানিস্তান।

শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট পান হাসারাঙ্গা। লাহিরু কুমারা ২টি ও একটি করে উইকেট নেন রাজিথা ও ধনঞ্জয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি আফগানিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কাব্রিসবেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT