চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্ডানের পরিবর্তে উইলিকে ফাইনালে চান মরগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে মরিয়া ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ও জস বাটলারের টি-টুয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ১৭০ রানের উদ্বোধনী জুটিতে ইংলিশরা অনায়াসে ফাইনালে পা রাখে। এতো বড় জয়ের পরও ফাইনালের আগে ইংলিশদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।

মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে অবশ্য পেসার মার্ক উডের খেলা নিয়ে রয়েছে সংশয়। তাকে নিয়ে ইংলিশ ডেরায় রয়েছে উদ্বেগ। ইনজুরির কারণে উড সেমিতে খেলতে পারেননি। অথচ এবারের বিশ্বকাপে বল হাতে ৪ ম্যাচে ৭.৭১ ইকোনমি রেটে মাত্র ১২ গড়ে ৯ উইকেট নিয়ে দারুণ ছন্দ দেখিয়েছিলেন।

উডের পরিবর্তে শেষ চারের লড়াইয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে একাদশে ছিলেন ক্রিস জর্ডান। ৩ উইকেট তুলতে সক্ষম হলেও দেদারসে রান দেন। ৪ ওভারে ১০.৭৫ ইকোনমি রেটে ৪৩ রান ব্যয় করে ইংলিশ বোলারদের মধ্যে ছিলেন সবচেয়ে খরুচে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান। মার্ক উড জদি ফাইনালের আগে ফিট না হন, সেক্ষেত্রে তিনি জর্ডানের পরিবর্তে একাদশে ডেভিদ উইলিকে চাইছেন।

‘মার্ক উড যদি ফিট না হন, আপনি ডেভিড উইলির মতো সুইং করাতে পারা কাউকে দলে দেখতে পারেন। আপনি তাকে এবং ক্রিস ওকসকে ডেথ ওভারে বোলিং করাতে পারেন। পাকিস্তানের ব্যাটসম্যানদের স্কয়ারে ক্যাচ তুলতে বাধ্য করাতে পারেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিজর্ডানটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালমরগানমেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT