রাজনীতি

ছাত্রদল নেতা সাইফের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

সাইফের চিকিৎসার জন্য তারেক রহমানসহ অন্যরা হাসপাতালে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদল নেতা সাইফের চিকিৎসার জন্য তারেক রহমানসহ অন্যরা হাসপাতালে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্রদল নেতা পারভেজ হোসেন সাইফের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার ( ২৮ অক্টোবর) তারেক রহমানের পক্ষ থেকে সাইফের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি মো. পারভেজ হোসেন সাইফ হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে শয্যাসায়ী। কিছু দিনের মধ্যেই তার হার্টের বাইপাস সার্জারি (CABG) হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এ রোগের বিষয়টি জানতে পেরে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন।

বিষয়:তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…