আন্তর্জাতিক

সিরিয়া আরও ২টি সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে: জাতিসংঘ

সিরিয়া সীমান্ত খোলার জন্য আলোচনা চলছে, দুই ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি সিরিয়া সীমান্ত খোলার বিষয়ে আলোচনা করছেন, আশেপাশে ধ্বংসাবশেষ পড়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় সহয়তা পাঠানোর জন্য এবার দেশটির সরকার আরও দু’টি সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ জাতিসংঘের ত্রাণ পাঠানোর জন্য সীমান্ত দু’টি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘের এক কর্মকর্তা জানান, এমন সিদ্ধান্ত উদ্ধার তৎপরতায় এবং সহযোগিতার ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে, যেখানে আমরা এখন মাত্র একটি ক্রসিং গেইট ব্যবহার করছি।

ভয়াবহ এই ‍ভূমিকম্পে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সিরিয়া এবং তুরস্কের মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। অনেক সিরিয়ান যুদ্ধ-বিধ্বস্ত জাতিকে সাহায্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সরকার দেশটির উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবের জন্য উদ্ধার কাজে অসুবিধার কথা জানান। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে সিরিয়ার কিছু অঞ্চলে ত্রাণ সহায়তা দিতে অনুমতি দেয়নি সরকার। বিশেষ করে ভূমিকম্প আঘাত হানা বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ত্রাণ সহায়তা দেওয়ার অনুমতি দেয়নি আসাদ সরকার।

দেশটির উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার পর জাতিসংঘ জানিয়েছে, আরও দুটি বর্ডার খুলে দিতে সম্মত হয়েছে সিরিয়া। এর মধ্যে একটি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের বর্ডার। জানানো হয়েছে, এ সীমান্ত আগামী ৩ মাস খোলা থাকবে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা খুব শীঘ্ররই এই ক্রসিং ব্যবহার করে ত্রাণ পাঠাবো। আমরা আশা করছি, যতদিন প্রয়োজন এই সীমান্ত ক্রসিং খোলা থাকবে।

বিষয়:জাতিসংঘ ভূমিকম্প সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…