চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে পাঁচ শতাধিক আশ্রয় কেন্দ্রে আড়াই লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ২০, জুন ২০২২
- সেমি লিড, জনপদ, সিলেট
A A

সিলেট-সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ এখনও চরমে। খাদ্যসহ ত্রাণ সহায়তা দ্রুত বাড়ানোর দাবি করেছেন সাধারণ জনগণ। সিলেটের বন্যা কবলিত এলাকার পানিবন্দী আড়াই লাখ মানুষকে উদ্ধার করে পাঁচ শতাধিক আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানিয়েছেন, রোববার আরও অর্ধলক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রায় ৫০ হাজার গবাদিপশু উদ্ধার করা হয়েছে। জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও সিটি করপোরেশনের ৮০ ভাগ এলাকা বন্যা কবলিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। এছাড়াও সুনামগঞ্জে ২০ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন।

বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও অন্যান্য ইউনিটের সহায়তায় ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন মানুষ আশ্রয়কেন্দ্রে পৌঁছেছেন। বন্যা উপদ্রুত এলাকায় স্বাস্থ্যসেবা দিতে ১৪০টি মেডিকেল টিম কাজ করছে। চারটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এখন পর্যন্ত আড়াই লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে।

Banglabid

তিনি বলেন, বন্যার্তদের মাঝে ৬১২ মেট্রিকটন চাল, ৭ হাজার ৯শ প্যাকেট শুকনো খাবার, ৩৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আরো ৮ হাজার ১১৮ প্যাকেট শুকনো খাবার এবং নগদ এক কোটি টাকা মজুত রয়েছে।

এদিকে, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর হাসিব জানান, সিলেটের বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর প্যারাকমান্ড ইউনিটসহ ১৩টি ব্যাটালিয়নের ২৩ প্ল্যাটুন সদস্য সিলেট ও সুনামগঞ্জে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। ৬০টি নৌকার সাহায্যে উদ্ধার অভিযান চলানো হচ্ছে।

জেলা প্রশাসক জানান, নৌবাহিনীর একশ সদস্য ১২টি নৌকা নিয়ে সুনামগঞ্জে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটে বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT