চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে আটক করেছে সুইডেন: ড. মোমেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিবাদের প্রেক্ষিতে সুইডেনের সরকার দায়ী ব্যক্তিকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

মঙ্গলবার ৪ জুলাই জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যেই ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ ডি এফেয়ার্সকে ডেকে এনে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সেই সাথে আমরা ওই দায়ী ব্যক্তিকে যেন শাস্তি দেওয়া হয় সেই দাবিও জানিয়েছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুইডেনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, ‘সুইডেন সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দায়ী ব্যক্তিকে আটক করেছে।’

তারা জানিয়েছেন, ‘ওই ব্যক্তি আগে জানিয়েছিল, সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে, কিন্তু সে যে কোরআন পোড়াবে এটা বলেনি। তাই বিদ্বেষ ছড়ানোর কারণে তাকে আটক করা হয়। কারণ তাদের দেশের আইনে কেউ বিদ্বেষ ছড়াতে পারে না।’

ড. মোমেন আরও বলেন, ‘আমাদের মত আরও অনেক মুসলিম দেশও প্রতিবাদ জানিয়েছে এবং সুইডেনের সরকারের পদক্ষেপ গ্রহণের কারণে আমরা সন্তুষ্ট।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT