ক্রিকেট

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু জ্যোতিদের

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। বল হাতে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের আগুনে স্পেলের পর ব্যাট হাতেও দারুণ করেছে টিম টাইগ্রেস। অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিকের ফিফটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ১১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগ্রেস।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৭ রানে প্রথম উইকেট হারায়। ২ রান করে ফিরে যান ফারজানা হক পিংকি। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় লাল-সবুজের দল। ৩০ বলে ১০ রান করে আউট হন শারমিন আক্তার সুপ্তা। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুবাইয়া মিলে যোগ করেন ৬২ রান। ৪৪ বলে ২৩ রানে জ্যোতি ফিরলে জুটি ভাঙে। পরে সোবহানা মোস্তারিকে নিয়ে জয় নিশ্চিত করেন রুবাইয়া। সোবহানা ১৯ বলে ২৪ রানে এবং রুবাইয়া ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তান বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ফাতিমা সানা, দিয়ানা বেগ, রামিন শামিম।

এর আগে পাকিস্তান ব্যাটে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায়। দুই ব্যাটারকে ফিরিয়ে ভালো শুরু এনে দেন মারুফা। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পরে।

সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। অধিনায়ক ফাতিমা সানা করেন ২২ রান। মুনীবা আলি ১৭, সিদরা নাওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করেন। পরে দিয়ানা বেগ ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টাইগ্রেস বোলারদের মধ্যে স্বর্ণা আক্তার ৩ উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

বিষয়:কলম্বো জ্যোতি নাহিদা পাকিস্তান বাংলাদেশ নারী দল মারুফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…