চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টলিউডের উঠতি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
বিনোদন
A A
এই বাড়ি থেকেই সুস্মিতার মরদেহ উদ্ধার করে পুলিশ

এই বাড়ি থেকেই সুস্মিতার মরদেহ উদ্ধার করে পুলিশ

বছর দুই আগে পশ্চিমবাংলার পল্লবী দে, বিদিশা দে, মঞ্জুষা নিয়োগীর মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আবারও টলিউডে অস্বাভাবিক মৃত্যু ঘটল এক উঠতি অভিনেত্রীর। মাত্র ২১ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কারণেই তিনি আত্মহননের পথ বেছে নেন। কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে মৃত অভিনেত্রীর নাম সুস্মিতা দাস। তিনি একাধিক সিরিয়ালেও কাজ করেছেন।

হলদিয়ার বাসিন্দা হলেও বর্তমানে কাজের জন্য তিনি কলকাতায় থাকতেন। তিনি সঞ্জয় লস্কর নামে একজনের কাছে অভিনয় শিখতেন। পরে তার সঙ্গেই এই অভিনেত্রীর একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু মাস্টারের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্কে কোনও জটিলতা তৈরি হয়েছিল। আর সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান পুলিশ।

একটি পুরনো বাড়ি ভাড়া করে থাকতেন সঞ্জয় লস্কর। তার সেই বাড়িতেই অভিনেত্রী থাকতেন। সঞ্জয় সেই বাড়িতে ‘সিনে ডিজিটাল ক্রিয়েশন’ নামে একটি অফিসও চালু করেছিলেন। যেখানে নতুন ছেলেমেয়েরা অভিনয় শিখতে আসতো।

পুলিশের তরফে জানানো হয়েছে সুস্মিতার ঘরে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে তিনি মাস্টারকেই দায়ী করে গেছেন। অন্য অনেক নারীর জীবন নষ্ট করেছে সঞ্জয়, এমন কথাও নাকি নোটে রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সঞ্জয় লস্করকে আটকও করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীটলিউডসিরিয়ালসুস্মিতাসুস্মিতা দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT