চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সুশীলা কার্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর ) রাতে প্রেসিডেন্ট ভবনে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল কার্কিকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের পর রাষ্ট্রপতি পৌডেল কার্কিকে বলেন, ‘‘অভিনন্দন! আমরা আপনার সফলতা কামনা করি, দেশের সফলতা কামনা করি।’’

রাষ্ট্রপতি পৌডেল ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি রামসহায় যাদব ও প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত। এ সময় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, নিরাপত্তা প্রধান এবং কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতি ছিলেন।

Banglabid

কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। শপথ গ্রহণকালে রাষ্ট্রপতি পৌডেল ঘোষণা করেন, প্রতিনিধি পরিষদের নির্বাচন ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে সম্প্রতি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। এরপর দেশটির সেনাবাহিনী দফায় দফায় জেন-জি আন্দোলনকারীসহ বিভিন্ন পক্ষের সাথে সরকার গঠনের বিষয়ে বৈঠক করেন।

জেন-জি আন্দোলনকারীরা একজন অরাজনৈতিক ব্যক্তিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছেন। সেই হিসাবে সুশীলা কার্কির নাম আলোচনায় উঠে আসে।

Reneta

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। তিনি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছিলেন তিনি। সরকারের মতের বিরুদ্ধে গিয়ে রায় দেওয়ায় তিনি অভিশংসনের মুখেও পড়েছিলেন। তবে সরকার পর্যাপ্ত ভোট না পাওয়ায় সেই যাত্রায় তিনি অভিশংসন থেকে রেহাই পান।

সাত ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন সুশীলা। কৃষক পরিবার থেকে আসা তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী বিপি কৈরালার পরিবারের ঘনিষ্ঠ ছিল। কৈরালা ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।

শিক্ষাজীবনে ১৯৭২ সালে সুশীলা মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে বিএ, ১৯৭৫ সালে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীরামচন্দ্র পৌডেলসুশীলা কার্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT