চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৫৫ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
প্রাকৃতিক দৃশ্যের সাথে মেরিন ড্রাইভের রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় সুজা মিয়া (৪০) নামের এক সার্ভেয়ার নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১২টার দিকে উখিয়া উপজেলার সোনার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুজা মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত মেহের উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে।

Banglabid

তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকাস্থ সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে নুর মোহাম্মদ বলেন, সোমবার বেলা ১২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার সোনার পাড়ায় অন্যদের সাথে সুজা মিয়া ভূমি পরিমাপের কাজ করছিলেন। একপর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুজা মিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মোটরসাইকেলের ধাক্কায় সুজা মিয়া কোমড়ে, অন্ডকোষ ও উরুতে আঘাতপ্রাপ্ত হন। চিকিৎসকরা জানান, আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে।

Reneta

এসআই নুর মোহাম্মদ বলেন, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমেরিন ড্রাইভমোটরসাইকেল দুর্ঘটনাসার্ভেয়ার নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

পরবর্তী

বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন চান মমতা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন চান মমতা

শিশু হাসপাতালের সামনে রোগী ও স্বজনদের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁশঝাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT